আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ানকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে বেঙ্গালুরু

আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ানকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে বেঙ্গালুরু

আইএসএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল বেঙ্গালুরু এফসি। ম্যাচের ফল ১-০। সেই সঙ্গে আইএসএল তালিকার তৃতীয় স্থানে উঠে এলেন সুনীল ছেত্রীরা। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্টে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে ম্যাচ হেরে লিগ তালিকার ষষ্ঠ স্থান দাঁড়িয়ে রইল চেন্নাইয়ান এফসি। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে অভিষেক বচ্চনের দল।

আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ানকে হারিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে বেঙ্গালুরু

ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ-প্রতি আক্রমণে জমে যায় খেলা। একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বেঙ্গালুরু এফসি ও চেন্নাইয়ান এফসি। বেশ কয়েকবার গোলের দরজায় কড়া নেড়েও ফিরে আসতে হয় সুনীল ছেত্রীদর। ফলে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে ফের তুল্যমূল্য লড়াই শুরু হয়। তবে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেঙ্গালুরু এফসি। সেট পিস থেকে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় সুনীল ছেত্রীর দল। অন্যদিকে প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোল করার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিষেক বচ্চনের দল। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লেজেন্ড ছেত্রী। চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি চেন্নাইয়ান এফসি।

ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। ৪৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ চেন্নাইয়ান এফসি-র কাছে থাকে। ৪০৯টি পাস খেলেন সুনীল ছেত্রীরা। ৩৩৫টি পাস খেলেন চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+