সমুখে চেন্নাইইন, লড়াইয়ে কি আদৌও এগিয়ে এটিকে মোহনবাগান? কী বলছে পরিসংখ্যান?
সমুখে চেন্নাইইন, লড়াইয়ে কি আদৌও এগিয়ে এটিকে মোহনবাগান? কী বলছে পরিসংখ্যান?
মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইইন এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। এর আগেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। তখন কেবল এটিকে-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল অভিনেতা অভিষেক বচ্চনের। মোহনবাগানের সঙ্গ পেয়ে আন্টোনিও লোপেজ হাবাস, চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে কতটা প্রভাব বিস্তার করতে পারে, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ফুটবল মহল। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
এখনও পর্যন্ত আইএসএলে ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বার জিতেছে এটিকে। চার বার জিতেছে চেন্নাইইন এফসি। দুই দলের মধ্যে ম্যাচ চার বার অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

লিগ তালিকায় অবস্থান
আইএসএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট অর্জন করেছে এটিকে মোহনবাগান। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আন্টোনিও লোপেজ হাবাসের দল সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে একধাপ পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত আইএসএলে মোট আটটি গোল করেছে সবুজ-মেরুন। সাত ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে চেন্নাইইন এফসি। এ পর্যন্ত আইএসএলে তাদের গোল সংখ্যা সাত।

কে কয়টি ম্যাচ জিতেছে
চলতি আইএসএলে দুর্দান্ত ছন্দে থাকা এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচে হার হজম করতে হয়েছে রয় কৃষ্ণদের। একটি ম্যাচ ড্র করেছে সবুজ-মেরুন। অন্যদিকে চেন্নাইইন এফসি মাত্র দুটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। দুটি ম্যাচ তাদের হারতে হয়েছে।

সর্বাধিক গোলদাতা
এটিকে মোহনবাগানের জার্সিতে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি পাঁচটি গোল দিয়েছেন রয় কৃষ্ণ। চেন্নাইইন এফসি-র হয়ে সবচেয়ে বেশি ২ গোল দিয়েছেন রহিম আলি।

পাল্লা ভারী কোন দলের
ধারে-ভারে এবং পয়েন্টের বিচারে এটিকে মোহনবাগান যে চেন্নাইইন এফসি-র থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে, তা অনায়াসে বলা যায়। তবে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা ফুটবল প্রেমীদের।












Click it and Unblock the Notifications