আইএসএল ২০২০-২১ : কৃষ্ণ-মনবীরের দাপটে ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের বড় জয়, ফলাফল ৪-১

আইএসএল ২০২০-২১ : কৃষ্ণ-মনবীরের দাপটে ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের বড় জয়, ফলাফল ৪-১

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ ও মনবীর সিংয়ের অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে ৪-১ গোলে ম্যাচ জিতল সবুজ-মেরুন। এই জয়ের ফলে ১৫ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। ১৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ১১তম স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি।

আইএসএল ২০২০-২১ : কৃষ্ণ-মনবীরের দাপটে ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের বড় জয়, ফলাফল ৪-১

ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। তবে কিছু পরেই খেলা ধরে নেয় এটিকে মোহনবাগান। ওড়িশা এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে রয় কৃষ্ণ শিবির। সবুজ-মেরুনের লাগাতার আক্রমণে নাজেহাল হয়ে যায় ওড়িশা। ১১ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে বিশ্বমানের শটে গোল দিয়ে এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান মনবীর সিং।

দুর্দান্ত গোলের পর কিছুটা হলেও হতচকিত হয়ে যায় ওড়িশা এফসি। সেই সুযোগকে কাজে লাগিয়ে খেলায় আরও চাপ বাড়াতে থাকে এটিকে মোহনবাগান। প্রতি আক্রমণে উঠলেও গোলের কাছে সেভাবে পৌঁছতে পারেনি ওড়িশা এফসি। তবে অর্ধের একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার চকিত শটে গোল দিয়ে খেলায় সমতা ফেরান ওড়িশা এফসি-র অধিনায়ক কোল আলেকজান্ডার।

ম্যাচর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ওড়িশা এফসি। প্রথম ১০ মিনিটে এটিকে মোহনবাগানের গোলমুখে বেশ কয়েকটি ইতিবাচক আক্রমণ তুলে আনেন দিয়েগো মউরিসিওরা। ধীরে ধীরে ম্যাচে ফেরে সবুজ-মেরুনও। পরপর আক্রমণে উঠতে থাকে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ৫৪ মিনিটে মনবীর সিংয়ের জোরালো শটের পেসের কাছে হেরে যান ওড়িশা এফসি-র গোলরক্ষক আর্শদীপ সিং। এটিকে মোহনবাগানের হয়ে গোলের ব্যবধান বেড়ে যায়।

আরও একবার পিছিয়ে পড়ার পরেও হাল না ছেড়ে লড়াই চালিয়ে যায় ওড়িশা এফসি। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় দিয়েগো মউরিসিও শিবির। তালমিলের অভাবে ওড়িশা এফসি-র ঝুলিতে আর সফলতা আসেনি। উল্টে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলতে গিয়ে তাদের ঢুবতে হয়। ৮৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় এটিকে মোহনবাগান। স্পট কিক থেকে গোল দেন রয় কৃষ্ণ। তিন মিনিট পর কার্যত একক প্রচেষ্টায় অনবদ্য গোল দিয়ে সবুজ-মেরুনের জয় নিশ্চিত করেন ফিজিয়ান স্ট্রাইকার। টুর্নামেন্টে এটি তাঁর ১১তম গোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+