আইএসএলে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে মনভীরের গোল, পাল্টে গেল গোয়া-নর্থ ইস্ট ম্যাচের স্কোর
ইনজুরি টাইমের ৯৬ মিনিটে গোল মনভীর সিংয়ের। থ্রিলার ম্যাচে শেষ মুহূর্তের এই গোলেই পাল্টে গেল স্কোরলাইন। নর্থ ইস্টের জেতা ম্যাচ ড্র করে পয়েন্টে ভাগ বসালো গোয়া।
ইনজুরি টাইমের ৯৬ মিনিটে গোল মনভীর সিংয়ের। থ্রিলার ম্যাচে শেষ মুহূর্তের এই গোলেই পাল্টে গেল স্কোরলাইন। নর্থ ইস্টের জেতা ম্যাচ ড্র করে পয়েন্টে ভাগ বসালো গোয়া। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে। শেষ ম্যাচেও ড্র করেছিল গোয়া। শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করেছিল তারা।

Super-sub @manvir_singh07 rescued a point for the Gaurs in a thrilling draw at the Indira Gandhi Athletic Stadium in Guwahati. 💪🏻#BeGoa #NEUGOA #HeroISL pic.twitter.com/key4ixaMms
— FC Goa (@FCGoaOfficial) November 1, 2019

ম্যাচের শুরুতে লিড গোয়ার
ম্যাচের শুরুতে অবশ্য গোয়াই এগিয়ে যায়। ৩১ মিনিটে হুগো বাউমাস নর্থ ইস্টের রক্ষণভাগ ও গোলকিপারকে কাটিয়ে গোল করে যান। শুরুর এই দাপট দেখে অনেকেই অবশ্য় ম্যাচের ফল গোয়ার পক্ষে যেতে চলেছে বলে মনে করেছিল।

দ্বিতীয়ার্ধে জোড়া গোল নর্থ ইস্টের
যদিও দ্বিতীয়ার্ধে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের রঙ পাল্টে দেয়। দ্বিতীয়ার্ধ শুরুর ৫৪ মিনিটে দলের হয়ে গোল করেন আসামোয়া গিয়ান। বক্সের ভিতর গোয়ার রক্ষণভাগের তিন ফুটবলারকে বোকা বানিয়ে গোল করে যান আসামোয়া।

ইনজুরি টাইমে থ্রিলার লড়াই
হাড্ডিহাড্ডি ম্যাচে এরপর ৭৪ মিনিটি রিদিম টিয়াং নর্থইস্টের হয়ে স্কোরলাইন ২-১ করেন দেন। এবারও দর্শনীয় গোল নর্থ ইস্টের। বাঁ-দিকের উইং থেকে চাভাসের ঠিকানা লেখা পাস থেকে বল জালে জড়ান রিদিম।
এরপর শেষ মুহূর্তে ৯৬ মিনিটে ফলের হেড থেকে মাথা ঠেকিয়ে গোল করে গোয়াকে সমতায় ফেরান মনভীর সিং। রুদ্ধশ্বাস লড়াই শেষ হয় ২-২ ব্যবধানে।
একনজরে পয়েন্ট টেবিল
গোয়া এই ম্যাচ ড্র করায় ৩ ম্যাচ থেকে ৫ পয়ন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে তারা। ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে এটিকে।২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দু'নম্বরে জামশেদপুর এফসি।৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড।

Click it and Unblock the Notifications