লিগের চতুর্থ ম্যাচে প্রথম জয় বেঙ্গালুরুর, চেন্নাইয়ানকে ধরাশায়ী করল সুনীলরা
উনিশের আইএসএলে শুরুটা খুব একটা ভালো হয়নি বেঙ্গালুরু এফসির। লিগের প্রথম তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছিল তারা। ফলে একসময় পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে আসতে হয় তাদের।
উনিশের আইএসএলে শুরুটা খুব একটা ভালো হয়নি বেঙ্গালুরু এফসির। লিগের প্রথম তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছিল তারা। ফলে একসময় পয়েন্ট টেবিলের ৭ নম্বরে নেমে আসতে হয় তাদের। সেখান থেকে রবিবার লিগে প্রথম জয় ছিনিয়ে নিল সুনীল অ্যান্ড কোম্পানি। চেন্নাইয়ান এফসিকে ৩-০ গোলে হারাল বেঙ্গালুরু।

গার্ডেন সিটি ফ্র্যাঞ্চাইজির হয়ে এরিক, সুনীল ও হাওকিপ গোলে অবদান রেখেছেন। এই ম্যাচ জয়ের ফলে বেঙ্গালুরু লিগের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল। ৪ ম্যাচ খেলে সুনীলদের সংগ্রহ ৬ পয়েন্ট।
রবিবার ম্যাচের শুরুতে দিমাসের মাপা কর্নার থেকে মিডফিল্ডার এরিক পারতালু হেড করে বল জালে জড়িয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন।
এরপর ২৫ মিনিটের মাথায় বক্সের ভিতর রক্ষণভাগের দুই ফুটবলার ও গোলকিপারকে পরাস্ত করে কামান দাগা শটে দুরন্ত গোল করেন সুনীল ছেত্রী। সুনীলের ডান পায়ের বুলেট গতির শটের সামনে চেন্নাইয়ানের গোলকিপার কোনও প্রতিরোধ তৈরি করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে বেঙ্গালুরুর হয়ে চেন্নাইয়ানের কফিনে এরপর শেষ পেরেক পুঁতে দেন হাওকিপ। জটলা থেকে কোনও রকমে ডিফন্স চিড়ে বল পোস্টে ঠেলে দেন।গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। শেষ পর্যন্ত বেঙ্গালুরু ম্যাচ জেতে ৩-০ গোলের ব্যবধানে। উনিশের আইএসএলে টানা তিন ম্যাচ ড্রয়ের পর যা বেঙ্গালুরুর প্রথম জয়।












Click it and Unblock the Notifications