কখনও ট্র্যাকে, কখনও বল পায়ে কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান, ফিরে দেখা মুহূর্ত

কখনও ট্র্যাকে, কখনও বল পায়ে কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন ইরফান, ফিরে দেখা মুহূর্ত

জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা ইরফান খান। বুধবার না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। মঙ্গলবার কোলন ইনফেকশন নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন। এরপরই বুধবার সবাইকে ছেড়ে চিরঘুমে ইরফান। বুধবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

ইরফানের কর্মজীবন

ইরফানের কর্মজীবন

অভিনয় কেরিয়ারে ইরফান বলিউড, হলিউড ছবিতে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত পেয়েছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। সেই সঙ্গে অবশ্যই হলিউড ছবিরও নাম করতে হবে। লাইফ অফ পাই সিনেমার তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। অভিনয় জীবনে খেলার মাঠের চরিত্র অভিনয়ে তিনি ছিলে সমান পারদর্শী।

ইরফানের সিনেমায় খেলা

ইরফানের সিনেমায় খেলা

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ক্রীড়া নাট্যধর্মী ‘পান সিং তোমার' ছবিতে পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করে ইরফান সমাদৃত হন। ভারতীয় সৈনিক ও অ্যাথলিট পান সিং তোমারের বায়োপিকে রেসিং ট্র্যাকে দৌড়েওছেন ইরফান।

ফুটবল কোচ যখন ইরফান

১৯৯৯ সালে তৈরি দি গোল বলে হিন্দি সিনেমায় ইরফান খান ফুটবল কোচের ভূমিকাতে অভিনয় করেছিলেন। ইরফানের অভিনীত কোচ অনুপমের চরিত্রটি একদল খুদে ফুটবলারের মধ্য়ে থেকে প্রতিভা খুঁজে বার করার কাজ করেছিল। আজও ইউটিউবে সিনেমাটি রয়েছে।

ইরফানের মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া

ইরফানের মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন। শেষপর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানলেন তিনি। এদিন পরিচালক সুজিত সরকার থেকে অমিতাভ বচ্চন, অনুপম খের থেকে শাহরুখ খান বলিউডের সব শিল্পীরা শোকবার্তা জানিয়েছেন। খেলার জগতে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, সেহওয়াগ থেকে রায়না ক্রিকেটদুনিয়ার তারকারাও এই নক্ষত্রপতনে সিনেমার জগতে বড় ক্ষতি বলে জানালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+