ভারতের স্বপ্নভঙ্গ পক্ষপাতিত্বে ভরা রেফারিংয়ে, এগিয়ে থেকেও হার কাতারের কাছে

Indian Football: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার আশা ছিল ৭২ মিনিট অবধি। কিন্তু রেফারির পক্ষপাতিত্বে ভরা বিতর্কিত সিদ্ধান্ত অন্তরায় হয়ে দাঁড়াল।

এশীয় চ্যাম্পিয়ন এবং গ্রুপে শীর্ষে থাকা কাতারের বিরুদ্ধে প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ১-০ গোলে। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধান জোড়া গোল নিশ্চিত করল কাতারের জয়। যদিও প্রথম গোলটির ক্ষেত্রে অন্যায়ের শিকার হলো ভারত।

Indian Football

কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে ভারতের মনোবল ছিল তুঙ্গে। মাঠে ১১ বনাম ১১-র লড়াইয়ে যা কিছু ফল হতে পারে, এই বিশ্বাস নিয়েই খেলতে নেমেছিল ভারত। প্রথমার্ধ তো বটেই, দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল খেলে কাতারের রক্ষণকে ব্যতিব্যস্থ রেখেছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলিরা।

বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারছিলেন না ভারতীয় ফুটবলাররা। কাতারও গোলমুখ খুলতে পারেনি ভারতের মরণপণ লড়াইয়ে। ৩৭ মিনিটে ছাংতের গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পরও এই লিডে সন্তুষ্ট থেকে গোলের জন্য প্রয়াস চালিয়ে যেতে থাকেন ইগর স্টিমাচের ছেলেরা। যদিও তা বিপজ্জনক রণকৌশলই ছিল।

প্রায় একই সময়ে চলছিল আফগানিস্তান বনাম কাতার দ্বৈরথ। ভারত ৭২ মিনিট অবধি এগিয়ে ছিল। তখন ওই ম্যাচটি গোলশূন্য ড্র। এই পরিস্থিতি থাকলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়ে ২০২৭ সালের এশিয়ান কাপেও সরাসরি যোগ্যতা অর্জনের ছাড়পত্র পেয়ে যেত ভারত।

কিন্তু ৭৩ মিনিটে কাতার সমতা ফেরায় বিতর্কিত গোলে। ইউসেফ আইমেনের হেডার বাঁচিয়েছিলেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। পরবর্তী সময়ে রিপ্লেতে দেখা গিয়েছে বল সীমানার বাইরে চলে গিয়েছিল। তবু বাঁশি বাজাননি রেফারি। যদিও আল হাসান সেই বল বাড়ান আইমেনের দিকে, যা তিনি জালে জড়িয়ে দেন।

ভারতীয় দল প্রতিবাদ জানায়। রেফারির কাছে গিয়ে ভারতীয় ফুটবলাররা দাবি জানাতে থাকেন বাইরে চলে যাওয়া বল এনে এভাবে খেলা চালানো যায় না। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। সহকারী রেফারিদের সঙ্গে কথা বলে গোলটিকে বৈধ বলে জানিয়ে দেন তিনি। ৮৫ মিনিটে কাতারের জয়সূচক গোলটি করেন আহমেদ আল রাউই।

দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ইনজুরি টাইম ছিল। চার মিনিটের মাথায় সাহালকে বক্সে ফেলে দেওয়া হলে পেনাল্টির দাবি জানাতে থাকেন ভারতীয় ফুটবলাররা। তাতেও কর্ণপাত করেননি রেফারি। এরই মধ্যে ৮১ মিনিটে ইদ নাসের জারমান হাবলা আফগানিস্তানের বিরুদ্ধে কুয়েতের জয়সূচক গোলটি করেন।

ভারত-কাতার এবং কুয়েত-আফগানিস্তান ম্যাচ ড্র হলে ভারত চলে যেত পরের পর্বে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত অভিযান শুরু করেছিল কুয়েতের বিরুদ্ধে ১-০ গোলে জয় দিয়ে। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য় ড্র, কাতারের বিরুদ্ধে দেশের মাটিতে ৩ গোলে হার, আফগানিস্তানের কাছে ১-২ গোলে হারের পর কুয়েতের বিরুদ্ধে হোম ম্যাচে গোলশূন্য ড্র চাপ বাড়িয়েছিল ভারতের। তাতেও আজ দীর্ঘক্ষণ পরিস্থিতি ভারতের অনুকূলেই ছিল। যদিও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরেই বদলে গেল যাবতীয় পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+