আইএসএল: কার্লোসের গোলে নর্থ ইস্ট বধ মুম্বইয়ের

আইএসএলে শুক্রবারের ম্যাচে দিয়েগো কার্লোসের গোলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল মুম্বই সিটি। ম্যাচে দুই অর্ধ মিলিয়ে একটি গোলই হয়েছে।

আইএসএলে শুক্রবারের ম্যাচে দিয়েগো কার্লোসের গোলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল মুম্বই সিটি। ম্যাচের দুই অর্ধ মিলিয়ে একটি গোলই হয়েছে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ৪৪ মিনিটে মুম্বইয়ের হয়ে দিয়েগো কার্লোস গোল করেন।

আইএলএস: কার্লোসের গোলে নর্থ ইস্ট বধ মুম্বইয়ের

বক্সের ভিতর নর্থ ইস্টের রক্ষণ নিয়ে ছেলেখেলা করে তিন ডিফেন্ডারকে কাটিয়ে মুম্বইয়ের ১৮ নম্বর জার্সির মালিক কার্লোস বাঁ-পায়ে দর্শনীয় গোল করেন। ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ে মুম্বই। দ্বিতীয়ার্ধে এরপর দুই দলই গোলমুখ খোলার চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১ গোলে এগিয়ে থেকে ম্যাচ জিতে মুম্বই। এই জয়ের ফলে ওড়িশাকে পিছনে ফেলে মুম্বই পয়েন্ট টেবিলে এগিয়ে গেল। লিগে এখনও পর্যন্ত ১৫ ম্যাচ খেলে মুম্বই ৬টি ম্যাচে জয় পেয়েছে। ৫টি ড্র ও ৪ ম্যাচে হার। যারপর ১৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে উঠে এল মুম্বই। এদিন কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে চেন্নাইয়ান এফ সি ম্যাচ খেলতে নামছে। অন্যদিকে রবিবার জামশেদপুরের বিরুদ্ধে এটিকে ম্যাচ খেলতে নামবে।

.@MumbaiCityFC enter the top 4⃣ courtesy a Diego Carlos goal! 🙌

Watch our #ISLRecap of #MCFCNEU 📺

Full highlights 👉 https://t.co/xsLVy8IR18#HeroISL #LetsFootball pic.twitter.com/2KC5MbTOfa
— Indian Super League (@IndSuperLeague) January 31, 2020

একনজরে লিগের পয়েন্ট টেবিল
১৫ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে লিগের মগডালে গোয়া।
সমসংখ্যাক ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি। লিগের শীর্ষস্থানের জন্য দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
১৪ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তিন নম্বরে এটিকে।
১৫ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে মুম্বই সিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+