ভারতে আধুনিক ফুটবলের পিতা-র প্রয়াণ, শোকস্তব্ধ ফুটবল মহল

ভারতীয় ফুটবলের রূপকার ছিলেন তিনি। তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলের যাবতীয় রমরমা শুরু হয়েছিল , তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সী। 

চলে গেলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। আটবছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ। প্রিয় প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল।

ভারতে আধুনিক ফুটবলের পিতা-র প্রয়াণ, শোকস্তব্ধ ফুটবল মহল

এআইএফএফ-র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের মনে এখনও উজ্জ্বল কী করে তাঁকে ভারতীয় ফুটবল প্রশাসনের মূল অলিন্দে তাঁকে নিয়ে এসেছিলেন। প্রিয় প্রয়াণের দিনে স্মৃতিচারণায় সুব্রত দত্ত জানালেন তাঁর ফুটবল শিক্ষার পুরোটাই প্রিয়-র হাত ধরে। তাঁকে এআইএফএফ-র সহ সভাপতি করেছিলেন তিনি। আজ তিনি প্রশাসনের পদের সিঁড়িতে উঠে সিনিয়র হয়েছেন , কিন্তু প্রথমের সেই দিন গুলি আজও অমলিন সুব্রত দত্তের কাছে।

ভারতে আধুনিক ফুটবলের পিতা-র প্রয়াণ, শোকস্তব্ধ ফুটবল মহল

সুব্রত দত্ত জানিয়েছেন, 'ভারতীয় ফুটবলে তাঁর অবদান অপরিসীম, এককথায় বলতে গেলে ভারতীয় ফুটবলের এই যে রমরমা তাও শুরু হয়েছিল এআইএফএফ সভাপতি প্রিয়রঞ্জন দাসমুন্সীর হাত ধরেই। '

ফুটবলকে কীভাবে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার পুরো ব্লু প্রিন্ট তিনিই তৈরি করেছিলেন। দিল্লির ফুটবল হাউসও প্রিয়রঞ্জনের ভাবনা থেকেই তৈরি। ভারতীয় ফুটবলে নিয়ে এসেছিলেন পেশাদারিত্ব। আলবার্তো কোলাসোকে প্রথম পেশাদার সচিব হিসেবে তিনিই নিযুক্ত করেছিলেন।তাঁর আমলেই ভারতীয় ফুটবলের প্রথম বাণিজ্যকরণ হয়েছিল। তিনিই প্রথম স্পনসর হিসেবে নিয়ে এসেছিলেন 'জি স্পোর্টস'কে। তাঁর আমলেই আইএমজি রিলায়েন্সের সঙ্গে জি স্পোর্টসের প্রাথমিক সংযুক্তিকরণও দেখে গিয়েছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী।

সুব্রত দত্ত জানিয়েছেন, 'আমরা তথা ভারতীয় ফুটবল এই মুহূর্তে তাঁর দেখানো পথ অনুসরই করেই চলেছি। ' এদিকে ভারতে আধুনিক ফুটবলের প্রাণপুরুষের প্রয়াণে সোমবার যা ম্যাচ খেলা হবে তাতে এক মিনিটের নীরবতা পালন করা হবে, পাশাপাশি পতাকাও অর্ধনমিত রাখা হবে, বলে জানিয়েছেন ফেডারেশন সহসভাপতি সুব্রত দত্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+