দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের ভারত ব্রিগেডে আরও এক চমক! জুড়তে পারেন এই ফুটবলার

দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের ভারত ব্রিগেডে আরও এক চমক! জুড়তে পারেন এই ফুটবলার

দলবদলের বাজারে এই মরসুমে চমকের পর চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। এবার সেই তালিকাতেই নতুন নাম জুড়তে চলেছে।

আই লিগ বনাম আইএসএল

আই লিগ বনাম আইএসএল

একদিকে আসন্ন ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল আই লিগ নাকি আইএসএলে খেলে সেই নিয়ে বাংলার ফুটবলে আলোচনা তুঙ্গে। তার মাঝেই ভারতীয় ফুটবলারদের নিয়ে এবছর দারুণ দল গড়েই চলেছে লাল-হলুদ ব্রিগেড।

ইস্টবেঙ্গল জার্সি পড়তে চলেছেন মিলন সিং?

ইস্টবেঙ্গল জার্সি পড়তে চলেছেন মিলন সিং?

ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে ঘোর গুঞ্জন এবার গতবছর নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে আইএসএল খেলা মিলন সিংকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। বছর ২৭ এর ফুটবলার অন্যতম সেরা প্রতিভাবান মিড ফিল্ডার। মণীপুরি ফুটবলার নিয়ে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এখনও অবশ্য কেউ মুখ খোলেননি।

অভিজ্ঞ ডিফেন্ডার চূড়ান্ত

অভিজ্ঞ ডিফেন্ডার চূড়ান্ত

অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার শেহনাজ সিংকে চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। শেহনাজ চূড়ান্ত হয়ে যাওয়ার পর মণীপুরি মিড ফিল্ডার মিলন সিংয়ের জন্য আগ্রহ দেখাবে না বলে মনে করা হলেও বিকল্প খেলা রাখতেই এখন মিলন সিংকে নেওয়া নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরমহলে আলোচনা চলছে।

একের পর এক ফুটবলার জালে তুলেছে ইস্টবেঙ্গল

একের পর এক ফুটবলার জালে তুলেছে ইস্টবেঙ্গল

লকডাউনের সময়কে দারুণভাবে কাজে লাগিয়ে একের পর এক ফুটবলার জালে তুলেছে ইস্টবেঙ্গল। গত সপ্তাহে লকডাউনের মাঝে চার ফুটবলারকে সই করিয়েছে লাল-হলুদ ব্রিগেড। যার মধ্যে বড় নাম গত মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জেতা শংকর রায়।

কেরালার দুই অভিজ্ঞ ফুটবলার প্রায় চূড়ান্ত

কেরালার দুই অভিজ্ঞ ফুটবলার প্রায় চূড়ান্ত

অন্যদিকে কেরালার দুই অভিজ্ঞ ফুটবলার সিকে বিনীত ও রিনো অ্যান্টোর সঙ্গে ইস্টবেঙ্গলের বহুদিন কথা চলছে। শেষ কয়েকদিন ফের বিনীত ও অ্যান্টোকে ইস্টবেঙ্গল রাজি করিয়েছে। দুই ফুটবলারকেই চুক্তিপত্র পাঠানো হয়েছে বলে খবর।

চার ফুটবলারের কাছে চুক্তিপত্র গিয়েছে

চার ফুটবলারের কাছে চুক্তিপত্র গিয়েছে

কেরালার ফুটবলার সিকে বিনীত ও রিনো অ্যান্টো পাশাপাশি মহাম্মদ রফিক, মিলন সিংয়ের কাছে চুক্তিপত্র চলে গিয়েছে বলে সূত্রের খবর।

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড

ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেড

দল গঠনের শুরু থেকেই ইস্টবেঙ্গল এবছর ভারতীয় ফুটবলারদের দল নেওয়ার ক্ষেত্রে ঝুঁকেছে। বলবন্ত সিং, শেহনাজ সিং, কেভিন লোবো, গুরতেজ সিং, নবীন গুরুং, শংকর রায় সহ একঝাঁক ভারতীয় ফুটবলার নিয়েছে ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+