Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Football Team: মানবিক সিদ্ধান্ত সুনীলদের, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে ভারতীয় দল

কয়েক সপ্তাহ আগে ওডিশাতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পরই মানবিক সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল দল। ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে বড় অঙ্কের আর্থিক সাহায্যের ঘোষণা করল ভারতীয় ফুটবল দল।

ভারতীয় দলের পক্ষে সমাজমাধ্যমে লেখা হয়েছে, ''ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের জন্য আমাদের দলকে নগদ পুরস্কার দেওয়ায় ওড়িশা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। এই ঘোষণার পরে সাজঘরে সকলে মিলে ২০ লক্ষ টাকা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যে অপরিসীম ক্ষতি হয়েছে তা কোনও সাহায্যের মাধ্যমেই পূরণ করা সম্ভব নয়।'

ভারত

একইসঙ্গে সুনীলের দলের পক্ষ থেকে বার্তায় উল্লেখ করা হয়েছে, 'আশা করব ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কঠিন সময়ের মোকাবিলা করে আবার স্বাভাবিক জীবনে ফিরবে। আমাদের ছোট সাহায্য সেই প্রচেষ্টায় সামান্য ভূমিকা পালন করতে পারে। জুন মাসের শুরুতে ওড়িশায় দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ এবং পুনর্বাসনের কাজের জন্য এই অর্থ দান করছি আমরা।'


পেশাদারি মানসিকতা দেখিয়ে শুধু মাঠে কাপ জেতাই নয় একইসঙ্গে মাঠের বাইরেও সুনীলদের সিদ্ধান্ত সমর্থকদের হৃদয় জিতে নিল। লেবাননকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পর ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভারতীয় ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। সেই অর্থ থেকে ২০ লক্ষ টাকা করমন্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যার্থে দান করার কথা জানিয়েছেন সুনীলরা।

সুনীল

সূত্রের খবর, সাজঘরে প্রথমে এই প্রস্তাব দেন ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচ। সঙ্গে সঙ্গে তা মেনে নেন ভারতীয় দলের সমস্ত সদস্য।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল ভারতীয় ফুটবল দল। একটি করে গোল করেন সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা ছাংতে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য ওড়িশা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারত

একটি টুইট বার্তায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, 'ভুবনেশ্বরের থেকে ভালো ভেন্যু পেতাম না এবং আমরা এত সুন্দর ভাবে ইন্টারকন্টিনেন্টাল কাপ শেষ করতে পারতাম না। অংশগ্রহণকারী দলগুলিকে সমস্ত সমর্থন এবং আতিথেয়তা দেওয়ার জন্য এবং একটি দর্শনীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি ওড়িশা সরকারকে ধন্যবাদ জানাই।'


এবার ভারতীয় দলের মিশন সাফ কাপ। আগামী ২১ তারিখ থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এই টুর্নামেন্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+