ঘোড়ায় চড়ে, টোপর পরে বিয়ে সারলেন ভারত অধিনায়ক সুনীল, দেখুন বিয়ের অ্যালবাম

সাত পাকে বাঁধা পড়ে গেলেন সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্য। 

জোরকদমে ব্যস্ত সুনীল ছেত্রী। বাগদান পর্ব সারা হয়েছিল আগেই। এবার সাতপাকে বাঁধা পড়লেন সুনীল ছেত্রী ও সোনম। সুব্রত ভট্টাচার্যের মেয়ে মেমে-র সঙ্গে লম্বা প্রেমপর্ব পরিণতি পেল ছাদনাতলায়।

 সুনীলের গায়ে হলুদ

সুনীলের গায়ে হলুদ

সুনীল ছেত্রী গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। সবাই বিয়ের আগের এই পবিত্র আচার পালন করেন।

এক হাজারো ম্যায় মেরে বহনা হ্যায়

এক হাজারো ম্যায় মেরে বহনা হ্যায়

সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনম, ভাই সাহেব ভট্টাচার্য। বোন এবার বিয়ে করে অন্য বাড়ি চলে যাবেন। ভাই -বোনের ভালোবাসার দারুণ মুহূর্তগুলি আরও প্রাণ ভরে নিলেন সাহেব- মেম।

 তেরে ঘর আয়া ম্যায় আয়া তুঝকো লেনে

তেরে ঘর আয়া ম্যায় আয়া তুঝকো লেনে

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন সুনীল -সোনম, অবশেষে চার হাত এক হওয়ার সময়। নিজেদের নিজস্ব রীতি মেনে পোশাক পড়ে ঘোড়ার পিঠে চেপে হাজির সুনীল।

সাত পাকে বাঁধা

সাত পাকে বাঁধা

অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বসেছিল বিয়ের আসর। আর সেখানেই সুনীল ছেত্রীকে সাজানো হল বাঙালি বেশে। মাথায় টোপর পড়ে পাহাড়ি সুনীলকে দেখাচ্ছিল ভারি মিষ্টি।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে

রীতি মেনে প্রেমিক জুটি থেকে বৈবাহিক সম্পর্কে উত্তরণ। সোনম ও সুনীলের ঝকঝকে মুখে নতুন প্রাপ্তির আনন্দ স্পষ্ট।

বরের সঙ্গে বন্ধু

বরের সঙ্গে বন্ধু

বরের সঙ্গে বরকর্তা হিসেবে হাজির ছিলেন বেঙ্গালুরু এফসি-র মন্দার তামহানে।

 হাইপ্রোফাইল গেস্ট

হাইপ্রোফাইল গেস্ট

তারকাদের বিয়েতে অতিথি অভ্যাগতও ছিলেন হাই প্রোফাইল। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।

আগামী দিনের পথ চলার শুভেচ্ছা

আগামী দিনের পথ চলার শুভেচ্ছা

প্রেমিক-প্রেমিকার পথ চলার সফল পরিণতি পেয়েছে বিবাহে। এবার বিবাহিত জীবনও একইরকম রঙিন ও বর্ণময় হয়ে উঠুক শুভেচ্ছা ওয়ান ইন্ডিয়া বাংলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+