Asian Cup: এশিয়ান কাপের তিন ম্যাচে প্রাপ্তি শূন্য, সুনীলদের জন্য বড় লজ্জা অপেক্ষা করছে?
একটি ম্যাচ না জিতেই এএফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারত। এটাই ভারতের সবথেকে খারাপ পারফরম্যান্স এশিয়ান কাপে। এরআগে ২০১১ এবং ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এতটাও হতাশাজনক পারফরম্যান্স করেনি ভারত। এশিয়ান কাপে চরম ব্যর্থতার পর আরও বড় লজ্জা হয়ত অপেক্ষা করছে ভারতীয় ফুটবলের জন্য।
২০১১ সালে তিনটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তিন গোল করেত সক্ষম হয়েছিল ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে বাহারিনের বিরুদ্ধে ৫-২ গোলে হারে ভারত। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৪-১ গোলে হেরে অভিযান শেষ করে ভারত।

২০১৯ সালে প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ৪-১ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে সংযক্ত আরব আমিরশাহির কাছে ০-২ গোলে হারে ভারত। তৃতীয় ম্যাচে বাহারিনের কাছে ০-১ গোলে হেরে নক আউট উঠার স্বপ্ন শেষ হয় ভারতের। এবার ভারত কোনও ম্যাচে পয়েন্ট পাওয়া তো দূর, একটি গোলও করতে পারেনি। ফলে ফিফা ক্রম তালিকায় ১১৭ নম্বরে নামতে পারে ভারত।
একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে বর্তমানে ১০১ নম্বর স্থানে থাকা ভারতীয় দল ১১৭ নম্বর স্থানে নেমে যেতে পারে। কারণ এএফসি এশিয়ান কাপ শেষে সুনীলদের খাতায় শুধুই শূন্য। ভারত একটি ম্যাচেও জয় পায়নি বা ড্র করতে পারেনি ফলে পয়েন্ট ০, তিন ম্যাচে গোলের খাতাও খুলতে পারেনি,সেখানেও শূন্য। ফলে যার প্রভাব পড়তে পারে ক্রম তালিকাতে।
ভারত ১১৭ নম্বরে নেমে গেলে বিগত ৭ বছরে এটাই হবে ভারতের সবথেকে খারাপ ফল। এরআগে সাম্প্রতিককালে ভারতের সর্বোচ্চ ক্রম তালিকায় ভারতের স্থান ছিল ৯৬।
এবারের এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে আশাব্যঞ্জক পারফরম্যান্স দিয়ে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু সেই ম্যাচে ভারত হারে ২-০ ব্যবধানে। উজবেকিস্তানের কাছে ৩-০গোলে লজ্জাজনক পরাজয় এবং সিরিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত।
এশিয়ান কাপের পারফরম্যা ন্স শুধু ভারতের ফিফা ক্রম তালিকার স্থানকেই প্রভাবিত করছে না বরং দলের সামগ্রিক পারফরম্যান্সও উদ্বেগজনক। সিরিয়ার কাছে হারের পর ইগর বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল গোল না খেয়ে ম্যাচটাকে ৬০ মিনিট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং শেষ ৩০ মিনিটে বিকল্প ফুটবলারদের নামিয়ে ইতিবাচক কিছু পাওয়া। কিন্তু সেটা কার্যকরী হয়নি।'












Click it and Unblock the Notifications