এই বিশ্বকাপে ভীষণভাবে রয়েছে ভারত, জেনে নিন কীভাবে

ফুটবল উন্মাদনায় ভর করেই না খেলেও বিশ্বকাপের মজলিসে হাজির ভারতও।

ভারত আজ অবধি কোনওদিন বিশ্বকাপে খেলতে পারেনি। তবে ভারতের ফুটবল উৎসাহে কোনওদিন খামতি ছিল না। পেলে, মারাদোনা থেকে মেসি-রোনাল্ডোরা নিজেদের দেশে যতটা জনপ্রিয়, ঠিক ততটাই জনপ্রিয় ভারতেও। আর এই ফুটবল উন্মাদনায় ভর করেই না খেলেও বিশ্বকাপের মজলিসে হাজির ভারতও।

এই বিশ্বকাপে ভীষণভাবে রয়েছে ভারত, জেনে নিন কীভাবে

ভারত না খেললেও ভারতীয় ফুটবল ভক্তরা দলে দলে রাশিয়ায় ভিড় করে ফেলেছেন ফুটবলের টানে। নিজেদের প্রিয় দলকে সমর্থন করবেন বলে।

রাশিয়া প্রশাসন ও ফিফা সূত্রে খবর, ৫৪ শতাংশ টিকিট আন্তর্জাতিক ফুটবল ভক্তদের জন্য বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে ভারতীয় ফুটবল ভক্ত রয়েছেন প্রচুর পরিমাণে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিনের পরই অংশ না নেওয়া দেশের তালিকায় ফুটবল ম্যাচের টিকিট কেনার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা।

মার্কিনিরা ইতিমধ্যে ৮৬, ৭১০টি টিকিট কিনেছেন। চিনারা কিনেছেন ৩৯, ৮৮৪টি টিকিট। এবং ১৭, ৯৬২টি টিকিট কিনেছেন ভারতীয়রা। এবং এই বিক্রি যত দিন যাচ্ছে তত এগিয়ে যাচ্ছে। ফলে ফুটবল মাঠে না নামা পর্যন্ত আপাতত গ্য়ালারিতেই ভারতীয়দের উন্মাদনা বজায় থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+