কন্টিনেন্টাল কাপ ফাইনালে কেনিয়াকে হারিয়ে নতুন উচ্চতা ছুঁতে চান সুনীলরা
ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনালে এদিন রবিবার মুম্বইয়ে কেনিয়ার মুখোমুখি হবে সুনীল ছেত্রীর ভারত।
ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনালে এদিন রবিবার মুম্বইয়ে কেনিয়ার মুখোমুখি হবে সুনীল ছেত্রীর ভারত। চাইনিজ তাইপেইয়ে ৫-০ গোলে হারালেও সেই ম্যাচে মেরেকেটে আড়াই হাজার দর্শকও মাঠে আসেননি। আর তারপরে সুনীল ছেত্রীর স্যোশাল মিডিয়ায় সেই আবেগমথিত আবেদনের পর দুটি ম্যাচেই গ্যালারি ভরে গিয়েছে।

এদিন ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে সেই মুম্বই ফুটবল এরিনার মাঠেই কেনিয়ার বিরুদ্ধে নামতে চলেছেন সুনীলরা।
গ্রুপ ম্যাচে কেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। তবে ফাইনাল ম্যাচ অন্য খেলা। ভারতের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন জানিয়ে দিয়েছেন, কেনিয়াকে কখনওই সহজভাবে নিচ্ছেন না তাঁরা।
এদিকে কেনিয়াও আগের ম্যাচের খারাপ ফলকে ভালো ফলে উল্টে দিতে মরিয়া। দলের তরফে জকিন্স আটুডো জানিয়েছেন, আমরা ভারতকে হারানো জন্যই খেলতে নামব।
কেনিয়া দল আগের ম্যাচে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে সেট পিস আক্রমণে সাফল্য পেয়েছে। সেই অস্ত্রকেই ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া কেনিয়া। তা নিয়ে সতর্ক থাকতে হবে ভারতকে। সুনীল ছেত্রী এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় ভরসা। তাঁকে জেজে সঙ্গ দিতে পারলে ফাইনালে ভালো ফল করা খুব একটা সমস্যা হবে না।
এখনও পর্যন্ত তিন ম্যাচে একটিমাত্র গোল খেয়েছে ভারত। দিয়েছে নয়টি। গোলে বলবিন্দর প্রতিরোধ গড়ে তুলেছেন। ডিফেন্ডাররাও ভালো খেলছেন। এই অবস্থায় ছেত্রী বা জেজে গোল করতে পারলে অ্যাডভান্টেজ ভারতের।












Click it and Unblock the Notifications