আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক

আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক

ভারতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সেজে উঠেছে কলিঙ্গ নগরী। শহরের যেখানেই চোখ যাচ্ছে সেখানেই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বড় বড় হোডিং। রাস্তার ধারের দেওয়ালগুলোও বিশ্বকাপের তালে সেজে উঠছে। প্রতিটা ঘণ্টা মাহেন্দ্রক্ষণের দিকে এগিয়ে যাওরা সঙ্গেই আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন ভারতের মেয়েরা। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক অষ্টম ওঁরাও-এর কন্ঠে বারবার ঘুরে ফিরে প্রকাশ পাচ্ছিল সেই অভিব্যক্তিই।

আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক

সোমবার ভারতীয় দলের অধিনায়ক বলেন, "আমরা মুখিয়ে রয়েছি বিশ্বকাপে মাঠে নামার জন্য। সাত-আট মাস ধরে অনেক পরিশ্রম করেছি এই প্রতিযোগীতার জন্য। বিশ্বকাপে নিজেদের সেরাটা তুলে ধরার জন্য দল যেমন ফুটবল পায়ে মাঠে কঠিন অনুশীলন করে গিয়েছে, তেমনই জিমে নিজেদের ফিট রাখার জন্য কসরত করেছে। আমরা নিজেদের সেরাটা দেব এবং চেষ্টা করব ভাল ফল করার।"

বিশ্বকাপের মতো মঞ্চে নামার আগের দিন প্রতিটা খেলোয়াড়ের মধ্যেই কিছু চাপা উত্তেজনা কাজ করে। কেউ সারা রাত ঘুমতে পারেন না, কেউ আবার প্রতিটা মুহূর্ত কাটাতে থাকেন মাঠে নামার জন্য। তবে, ম্যাচের আগের সন্ধ্যায় ফুরফুরে মেজাজেই পাওয়া গেল অষ্টমকে। বিশ্বকাপের মঞ্চে নামার এক দিন আগের রাত কেমন কাটতে চলেছে তাঁর এবং গোটা দলের জন্য জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমরা মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছি। পরের দিনই ম্যাচ। ম্যাচ ছাড়া কোনও কিছু নিয়েই আমরা ভাবছি না। আমাদের ধ্যানজ্ঞান এখন শুধুই বিশ্বকাপ। চেষ্টা করব উত্তেজনাকে সরিয়ে রাত্রে ঠিক মতো ঘুমানোর, বিশ্রাম নেওয়ার। ম্যাচের আগের দিন পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত প্রয়োজন মাঠের মধ্যে সেরাটা মেলে ধরার জন্য।"

ভারতীয় মহিলা দল পরের পর বিদেশ সফরে একের পর এক শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে নিজেদের তৈরি করার মধ্যেই যখন দেশের মাটিতে প্রস্তুতি সেরেছেন তা অধিকাংশ সময়ে জামশেদপুর এবং ওড়িশায়। ঝাড়খণ্ড এবং ওড়িশা সরকারের থেকে পাওয়া সম্পূর্ণ সহযোতার জন্য রাজ্য সরকারগুলির প্রতি ধন্যবাদজ্ঞান করেছেন অষ্টম। তিনি বলেছেন, "ওড়িশা সরকার আমাদের অনেক সহযোগীতা করেছে। তার আগে জামশেদপুরে অনুশীলন করেছি আমরা, ঝাড়খন্ড সরকারও সব রকম ভাবে আমাদের সহযোগীতা করেছে। ওড়িশায় অনুশীলনের জন্য ভাল মাঠ দেওয়া হয়েছে আমাদের।"

ভারতের প্রথম ম্যাচে সমর্থকদের স্টেডিয়াম ভরানোর আবেদন করেছেন অধিনায়ক। তাঁর কথায়, "অমেরিকার বিরুদ্ধে ম্যাচ কঠিন লড়াই হবে। আমরা বিশ্বকাপে সেরাটা দেওয়ার জন্য অনেক দিন ধরেই কঠিন পরিশ্রম করেছি। সমর্থকদের বলবো, আপনারা মাঠে আসুন, আমাদের খেলা উপভোগ করুন, আমাদের সমর্থন করুন, আপনারা আমাের পাশে থাকলে সমর্থন দিলে আমরা আরও মোটিভেট হয়ে খেলতে পারব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+