আই লিগ : অ্যাওয়ে ম্যাচে আইজল এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল
আই লিগে প্রথম হারের মুখ দেখল ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে আইজল এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে ঘরের মাঠে আইজল নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও বজায় রাখল।
আইজল, ২০ ফেব্রুয়ারি : আই লিগে প্রথম হারের মুখ দেখল ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে আইজল এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। সেইসঙ্গে ঘরের মাঠে আইজল নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও বজায় রাখল।
আইজলের হয়ে ম্যাচের ৫৮ মিনিটে মাথায় একমাত্র গোলটি করেন আর লালডনমাউইয়া। আশুতোষ মেহতার বদলি হিসাবে নেমে তিনি জয়ের গোলটি করেন আইজলের হয়ে। এই জয়ের ফলে ১০ ম্যাচে আইজলের পয়েন্ট হল ২০। সবমিলিয়ে ৬টি ম্যাচে জয় পেল তারা।

প্রথম লেগে আইজলের বিরুদ্ধে ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডকে উতরে দিয়েছিলেন বুকেনিয়া। তবে অ্যাওয়ে ম্যাচে মর্গ্যানের ফরওয়ার্ড লাইন ও মাঝমাঝ আক্রমণে চাপ বাড়িয়েও এদিন গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের শেষের দিকে পরপর আক্রমণে কিছুটা আশার আলো দেখা দিলেও কাজের কাজ কিছু হয়নি।
সবমিলিয়ে এখনও পর্যন্ত আই লিগ তালিকায় সবচেয়ে উপরে রয়েছে কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১০ ম্যাচ খেলে ৬টি জয়, ৩টি ড্র ও ১টি হার নিয়ে লাল-হলুদের পয়েন্ট ২১। ৯ ম্যাচ খেলে ৬টি জয় ও ৩টি ড্র করে মোহনবাগানও ২১ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এরপরই আইজল ১০ ম্যাচে ২০ পয়েন্ট।












Click it and Unblock the Notifications