I league: আই লিগে কলকাতার কোম্পানির বিড রহস্য! দরপত্র জমা দেয়নি অভিষেকের ক্লাব
জল্পনায় জল ঢালল ডায়মন্ড হারবার এফসি। আই লিগে খেলার জন্য তাঁরা কোনও দরপত্র জমা দেননি বলে সাফ জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। মঙ্গলবার রাতে প্রকাশ্যে আসে আই লিগে খেলতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দরপত্র জমা দিয়েছে কলকাতার একটি কোম্পানি। এরপরই জল্পনা শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে।
কলকাতা ফুটবলে উল্কার গতিতেই উত্থান হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের। গতবার প্রিমিয়ার 'এ'-তে খেলার পর এবার তার প্রিমিয়ার ডিভিশনে খেলবে। দল প্রতিষ্ঠার সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন দেশের সর্বোচ্চ লিগে খেলাই তাঁর দলের লক্ষ্য। ফলে কলকাতা লিগের গণ্ডি ছাড়িয়ে এবার কী আই লিগেও পা রাখতে চলেছে ডায়মন্ড হারবার, সেই জল্পনা তৈরি হয়।

বুধবার ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে দলের অন্যতম কর্তা মানস ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এটা সম্পূর্ণ ভুল খবর ডায়মন্ড হারবার আই লিগে খেলার জন্য দরপত্র তুলেছে। আমরা নিশ্চই আই লিগ খেলবো, কিন্তু সেই পরিকাঠামো আমাদের এখনও নেই। আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আমাদের আপাতত লক্ষ্য কলকাতা।'
সেইসঙ্গে তিনি উল্লেখ করেন, 'আমাদের ময়দানে একটা তাঁবু তৈরি করা খুব জরুরি। আমরা সারা বছর এই বার খেলতে চাই, শুধু সিএফএল নয়।'
এরপরই রহস্য তৈরি হয়, তাহলে কলকাতার কোম্পানি কোন দলের জন্য দরপত্র তুলল?কলকাতার সেই কোম্পানির নাম ওয়াই এম এস ফিনান্স প্রাইভেট লিমিটেড। ১৯৯৪ সালে কলকাতার ব্র্যাবোর্ন রোডে এই কোম্পানির পথ চলা শুরু। বারাণসী থেকে খেলার জন্য দরপত্র জমা দিয়েছে কলকাতার এই কোম্পানি।

মঙ্গলবার বৈঠকে বসে আই লিগ কমিটি। ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ এবং কার্যকরী কমিটির সদস্য লালঘিংলোভা হামারও ছিলেন সেই বৈঠকে। আই লিগে খেলতে চেয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দরপত্র জমা দিয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য কলকাতার কোম্পানির নাম ওয়াই এম এস ফিনান্স প্রাইভেট লিমিটেড।
এছাড়াও আছে পঞ্জাবের নামধারী সিডস প্রাইভেট লিমিটেড, বেঙ্গালুরুর নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটড, দিল্লির কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজরি প্রাইভেট লিমিটেড এবং গুরুগ্রামের বাঙ্কেরহিল প্রাইভেট লিমিটেড। বিশেষজ্ঞরা ওই পাঁচটি দরপত্র খতিয়ে দেখছেন বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications