ফের বড় হার, শীর্ষ লিগ থেকে পতন পাহাড়ি দলের! জোড়া গোলে বাজিমাত আনসুমানা ক্রোমার
মিজোরামে সোমবার আইজল এফসির বিরুদ্ধে ৪-১ গোলে হেরে আই-লিগের প্রথম ডিভিশন থেকে নেমে গেল শিলং লাজং এফসি।
সোমবার, মিজোরামের রাজীব গান্ধী স্টেডিয়ামে ছিল দুই পাহাড়ি দলের লড়াই। আইজল এফসি কিছু পাওয়ার বা কিছু হারানোর না থাকলেও অপর দল শিলং লাজং এফসি ছিল খাদের ধারে। আর সেই ম্যাচেই ফের আত্মসমর্পন করে বসল শিলং-এর দলের ভারতীয় ফুটবলাররা। ৪-১ ফলে পরাজিত হয়ে আইলিগের দ্বিতীয় ডিভিশনে নেমে গেল অ্যারোজ ছাড়া বিদেশীহীন দ্বিতীয় দলটি।
এদিন প্রথমার্ধে ৪০ মিনিটের মাথাতেই ঘরের দলের হয়ে প্রথম গোলটি করেন আনসুমানা ক্রোমা। এই মরসুমে সেভাবে ফর্মে না থাকলেও এদিন জোড়া গোল এল তাঁর পা থেকে। প্রথমার্ধে ফল আইজলের পক্ষে ১-০ ছিল। ৪০ মিনিটের মাথায় আইজলের আক্রমণ সামাল দিকতে না পেরে ক্রোমাকে ফাউল করেছিলেন লাজং রক্ষণের ফুটবলার। পেনাল্টি থেকে গোল করেন ক্রোমা।
Ansumana Kromah brace ⚽️⚽️🥅 relegates @lajongfc #AFCLAJ #HeroILeague #ILeagueIConquer
Read 👉 https://t.co/y8bD70eU9d pic.twitter.com/nIjSGbctWg
— Hero I-League (@ILeagueOfficial) March 4, 2019
ফলে ১৯ ম্যাচের শেষে ১১ পযেন্ট নিয়ে লিগের লাস্টবয় হওয়াটা লাজং-এর নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে আইজল ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে থাকল ৮ নম্বরে।
The 💥goes down the wire as @ChennaiCityFC and @eastbengalfc get closer to win the 🏆#HeroILeague #ILeagueIConquer pic.twitter.com/kk1Zfn4Mzq
— Hero I-League (@ILeagueOfficial) March 4, 2019
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications