পিছিয়ে পড়ে ৩ গোল! আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইকে পরাস্ত করল হায়দরাবাদ

আইএসএসএলে প্রথম ডাবল হেডারের প্রথম ম্যাচে ভাস্কোর তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চমক দিল হায়দরাবাদ এফসি। এই স্টেডিয়ামে দুই দলের কেউই আগে হারেনি। এমনকী পারস্পরিক চারটি সাক্ষাতে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি হায়দরাবাদকে দুটি ম্যাচে হারিয়েছিল, ড্র হয়েছিল দুটি ম্যাচ। কিন্তু এই প্রথম আইএসএলে মুম্বই-বধ সারল হায়দরাবাদ।

আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইকে পরাস্ত করল হায়দরাবাদ

ম্যাচের ৬ মিনিটের মাথায় আহমেদ জাহৌহর গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ১২ মিনিটে বিপিন সিং জোয়েল চায়ানিজকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জোয়াও ভিক্টর। এরপর প্রথমার্ধে দুই দলই গোলের জন্য প্রয়াস চালালেও সফল হয়নি। বিরতিতে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে শুরু করে হায়দরাবাদ। ফুটবলারদের ইতিবাচক মানসিকতার সুফলও পায় ম্যানুয়েল মারকুয়েজের দল। প্রথম ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও চেন্নাইয়িন এফসির কাছে হারতে হয়েছিল হায়দরাবাদকে। তাই এদিনের ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া তাদের কাছে অত্যন্ত জরুরি ছিল।

৫৩ মিনিটের মাথায় পুরানো ক্লাবের বিরুদ্ধে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন বার্থোলোমিউ ওগবেচে। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল নিয়ে বক্সের দিকে এগিয়ে যান অনিকেত যাদব। এরপর তিনি যে শট নেন তা আটকাতে পারেননিন মুর্তাদা ফল, সেই বলটি ধরে জালে জড়াতে কোনও ভুল করেননি ওগবেচে। ৭৮ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন ইগর আঙ্গুলো ও রাউলিন বর্জেস।

৮২ মিনিটে ম্যাচ ৩-১ করেন সুপার সাব রোহিত দানু। মুম্বই সিটি কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি। জোয়াও ভিক্টর হয়েছেন ম্যাচের সেরা।

মুম্বই সিটি হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল জামশেদপুর এফসি, ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। তিনে ওডিশা এফসি, ১ ম্যাচে তাদের পয়েন্ট ৩। মুম্বই সিটি ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রইল চারে। পাঁচে উঠে এল হায়দরাবাদ এফসি। এসসি ইস্টবেঙ্গল নেমে গেল ১০ নম্বরে। ছয়ে রয়েছে চেন্নাইয়িন এফসি, সাতে বেঙ্গালুরু এফসি, আটে কেরালা ব্লাস্টার্স, নয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসি। বুধবার লিগশীর্ষে থাকা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামবে মুম্বই সিটি এফসি। বৃহস্পতিবার হায়দরাবাদের পরবর্তী ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে। কাল বেঙ্গালুরু এফসি খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+