লিওনেল মেসির নতুন ক্লাব পিএসজির যাত্রা শুরু কীভাবে, ঝুলিতে কোন কোন খেতাব

লিওনেল মেসির নতুন ক্লাব পিএসজির যাত্রা শুরু কবে থেকে, ঝুলিতে কোন কোন খেতাব

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে পা রেখেছেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে ২ বছরের জন্য গাঁটছড়া বেঁধেছেন আর্জেন্তাইন তারকা। নতুন দলের হয়ে সম্ভবত ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী। যাঁর আগমনে প্যারিস সাঁ-জাঁ অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে মনে করেন ফুটবল প্রেমীরা। আরও একবার মেসি-নেইমারের যুগলবন্দিতে বিশ্ব আলোড়িত হবে বলে আশা বিশেষজ্ঞদের। এই খুশির আবহে ফরাসি ক্লাবের ইতিহাসে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ক্লাবের পথচলা শুরু

ক্লাবের পথচলা শুরু

১৯৭০ সালে প্যারিস সেইন্ট-জার্মেইন ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। শুরু থেকেই লাল-নীল পোশাক পরে মাঠ কাঁপানো ফুটবলারদের ক্লাবটি নিজেদের জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা করতে সক্ষম হয় ১৯৭৪ সালে। প্যারিসের ১৬তম আরোঁদিসমঁ বা প্রশাসনিক এলাকাতে প্রায় ৪৮ হাজার আসনশিষ্ট পার্ক দে প্রাঁস মাঠটি তৈরি করা যায়। যেটি বর্তমানে ফরাসি ফুটবলের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ফ্রান্সের সর্বোচ্চ লিগ ওয়ান খেলা দলটি বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম গাঁট হয়ে উঠে এসেছে।

কেন এবং কীভাবে তৈরি হয় প্যারিস সাঁ-জাঁ

কেন এবং কীভাবে তৈরি হয় প্যারিস সাঁ-জাঁ

বিশ্ব মঞ্চ কাঁপানো ফ্রান্সে সত্তর দশকের আগে পর্যন্ত কোনও এলিট ক্লাব ফুটবল দলের খোঁজ পাওয়া দুষ্কর ছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ১৯৬৯ সালে নতুন এক ফুটবল ক্লাব গঠনের সিদ্ধান্ত নেন গাই ক্রেসেন্ট, পিয়েরে গুয়োতের মতো শিল্পপতিরা। সেই ভাবনাকে কার্যকর করতে প্রয়োজন ছিল মোটা অঙ্কের আর্থিক তহবিল। তাই শুরুতে প্যারিস ফুটবল ক্লাব নামের নিজের এক ভার্চুয়াল সাইড তৈরি করেছিলেন ওই শিল্পপতিরা। পরিস্থিতির প্রয়োজনে স্টেড সেইন্ট-জার্মেইনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল লিওনেল মেসির বর্তমান ক্লাব। যারা শুরুতে ফ্রান্সের লিগ টুতে খেলার যোগ্যতা অর্জন করে। তবু কোথাও একটা কাটছিল তার। আর্থিক তহবিল সংগ্রহ করতে কালঘাম ছুটছিল প্রতিষ্ঠাতাদের। ঠিক তখনই পরিত্রাতা এবং পরামর্শদাতা হয়ে প্যারিসের ক্লাবের পাশে দাঁড়িয়েছিল স্পেনের রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাবের তৎকালীন সভাপতি সান্টিয়াগো বার্নাবেউ গাই ক্রেসেন্ট, পিয়েরে গুয়োতের বলেন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে। তারই প্রেক্ষিতে ২০ হাজার মানুষের পিটিশন একত্র করে ১৯৭০ সালের ১৭ জুন প্রতিষ্ঠা হয় প্যারিস সেইন্ট-জার্মেইন। ফ্রান্সের ফুটবল ইতিহাসে প্রথমবার ফুটবলপ্রেমীদের অর্থে তৈরি হওয়া ক্লাব তারাই।

উত্থান ও পতন

উত্থান ও পতন

১৯৭০ সালে ২৩ অগাস্ট দ্বিতীয় ডিভিশনে নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল পিএসজি। সেই ম্যাচ ড্র হয়েছিল। লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির নতুন ক্লাব। ফলে পরের মরসুমেই ফ্রান্সের প্রথম ডিভিশন লিগে খেলার সুযোগ পেয়েছিল প্যারিস সাঁ-জাঁ। তবে সেই টুর্নামেন্টে দাঁত ফোটাতে ব্যর্থ হয়েছিল ফরাসি ক্লাব। ইতিমধ্যে তীব্র অর্থাভাবের জেরে ক্লাব পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়ে যান প্রতিষ্ঠাতারা। আবারও ফুটবল প্রেমীদের দ্বারস্থ হয়েছিল নেইমারদের ক্লাব। যা অর্থ জোগাড় হয়েছিল, তা দিয়ে প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগে খেলার সামর্থ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল প্যারিস সাঁ-জাঁ। তবে ১৯৭২ সালে ফের স্বমহিমায় ফিরতে সক্ষম হয়েছিল ফরাসি ক্লাব। সেই বছর ফের লিগ ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করেছিল মেসির নতুন ক্লাব। এরপরও একাধিক উত্থান-পতনের মুখ দেখেছে পিএসজি। একাধিকবার অবনমনের আওতায় চলে গিয়েও ফিরে এসেছে শক্ত ভাবে।

পিএসজির খেতাব

পিএসজির খেতাব

১৯৮৫ সাল থেকে প্যারিস সেইন্ট-জার্মেইনের সোনার যুগ শুরু হয়েছিল। ১৯৮৫-৮৬ মরসুমে প্রথমবার লিগ ওয়ান খেতাব জিতেছিল নেইমার-এমবাপের ক্লাব। দ্বিতীয় খেতাব এসেছিল ১৯৯৩-৯৪ মরসুমে। ২০১২ থেকে ২০১৯-২০ মরসুম পর্যন্ত টানা লিগ ওয়ান খেতাব জিতে অনন্য নজির গড়েছে পিএসজি। মোট ১৪ বার কাপ দে ফ্রান্স জেতা এই ক্লাব মোট ১০ বার ট্রফি দেস চ্যাম্পিয়ন্স জিতে দুই ক্ষেত্রেই রেকর্ড গড়েছে। মোট ৯ বার কাপ দে লা লিগ জিতেও নিজেকে অন্যদের থেকে পৃথক করেছে পিএসজি। ২০১৯-২০ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ রানার্স দলের কাছে আগামী মরসুমে আরও ফলাফল আশা করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+