অতীত পরিসংখ্যানের নিরিখে একই বিন্দুতে দাঁড়িয়ে ডেনমার্ক-ক্রোয়েশিয়া
আজ প্রি কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া মুখোমুখি ডেনমার্ক। অতীতের পরিসংখ্যানের উপর যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে এই দুই দলের সাক্ষাতে এগিয়ে নেই কেউই। পাঁচ বার মুখোমুখি হয়েছে এই দুই দল।
আজ প্রি কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া মুখোমুখি ডেনমার্ক। চলতি বিশ্বকাপে বেশ ভাল ছন্দেই রয়েছে ইভান রাকিটিচ, লুকা মদ্রিচদের তৈরি ক্রোয়েশিয়া দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জিতেছে তারা।

অন্য দিকে, এই ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক গ্রুপ পর্বে জিতেছে একটি ম্যাচ এবং ড্র করেছে দু'টি। ফলে দুই দলই বিশ্বকাপে এখনও অপরাজিত থাকলেও যোগ্যতা এবং দক্ষতার বিচারে ডেনমার্কের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া।
সামান্য পিছিয়ে থাকলেও সীমিত ক্ষমতাকে সঙ্গী করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় তুলতে মরিয়া ডেনমার্ক। যদিও পুরনো রেকর্ডের দিকে ফিরে তাকালে দেখা যাবে, অতীত রেকর্ডের উপর ভিত্তি করে একই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে ক্রোয়েশিয়া এবং ডেনমার্ক।
এখনও পর্যন্ত মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ক্রোয়েশিয়া জিতেছে দু'টি ম্যাচে এবং ডেনমার্ক জিতেছে দু'টি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে।
তবে, গোল করার বিচারে সামান্য এগিয়ে ক্রোয়েশিয়া এই পাঁচ ম্যাচে তারা করেছে সাতটি গোল। ডেনমার্কের গোল সংখ্যা ৬টি।












Click it and Unblock the Notifications