সৌদি আরবের বিরুদ্ধে উরুগুয়ের কাদের দিকে নজর রাখবেন, জেনে নিন
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামছে উরুগুয়ে। এই ম্যাচে সৌদি আরবকে হারিয়ে দিতে পারলে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলবে উরুগুয়ে।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামছে উরুগুয়ে। পর পর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আয়োজক দেশ রাশিয়া। ফলে এই ম্যাচে যদি উরুগুয়ে জিতে যায় তাহলে রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে তারাও।
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও সৌদ আরবের বিরুদ্ধে সাবধানী হয়েই মাঠে নামতে চাইছে উরুগুয়ে। জেনে নিন, সৌদি আরবের বিরুদ্ধে কোন ফুটবলাররা ভরসা হতে চলেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের।

লুইস সুয়ারেজ:
এই দলের মূল কাণ্ডারী হল সুয়ারেজ। যদিও গত ম্যাচে অফ কালার ছিলেন বার্সেলোনার এই তারকা। কিন্তু এই ম্যাচে স্বমেজাজে তাঁকে পাওয়া যাবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। উরুগুয়ের জার্সিতে এই দিনই নিজের শততম ম্যাচটি খেলছেন তিনি।

এডিনসন কাভানি:
সুয়ারেজের থেকেও গত ম্যাচে বেশি কার্যকারী ভূমিকা ছিল কাভানির। তাঁর উপর ভর করেই প্রথম ম্যাচে একের পর এক আক্রমণ তুলে এনেছিল উরুগুয়ের। প্যারিস সাঁ জাঁর এই ফরওয়ার্ডের পারফরম্যান্সের উপর এই ম্যাচে অনেকটা নির্ভর করছে উরুগুয়ের ভাগ্য।

দিয়েগো গডিন:
অধিনায়ক গডিনের উপর অনেকটাই এই ম্যাচের ভাগ্য নির্ভর করবে উরুগুয়ের। লাতিন আমেরিকার দলটির ডিফেন্সে গডিনের কোনও বিকল্প নেই। আতলেতিকো মাদ্রিদের এই তারকা ডিফেন্সের পাশাপাশি ঝটিকা আক্রমণেও উঠে আসেন। এই ম্যাচে গডিন কেমন খেলেন তার উপরও নির্ভর করবে অনেক কিছু।দলের তারকা ফুটবলারদের পাশাপাশি উরুগুয়ের ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে প্রবীন কোচ অস্কার তাবারেজের মগজাস্ত্রের উপরও।

অস্কার তাবারেজ:
২০০৬ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত রয়েছেন অস্কার। তাঁর কোচিংয়ে তাঁর কোচিংয়ে চারবার কোপা আমেরিকায় অংশ নেয় উরুগুয়ে। ২০১১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা। ২০১০ এবং ২০১৪ ফুটবল বিশ্বকাপেও তাঁর কোচিংয়েই খেলে উরুগুয়ে।












Click it and Unblock the Notifications