পোল্যান্ডের বিরুদ্ধে সেনেগালের অস্ত্র হতে চলেছেন এই তিন ফুটবলার
পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে সেনেগাল। ২০০২ এর পর ফের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
২০০২ সালে বিশ্বকাপে অংশ নিয়ে হইচই ফেলে দেওয়া সেনেগাল আবার ফিরে এসেছে বিশ্বকাপের মঞ্চে। জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌছে সেনেগাল তাক লাগিয়ে দিয়েছিল। সেবার তাদের গুরুত্বই দেওয়া হয়নি। ছোট্ট এক আফ্রিকার দেশ নিজেদের প্রচেষ্টায় এবং ইচ্ছাশক্তিতে ভর করে যে অনেক দূরই এগোতে পারে দেখিয়ে দিয়েছিল সেনেগাল।
দীর্ঘদিন পর সেই সেনেগালই ফের নামতে চলেছে বিশ্বকাপে মূল পর্বের ম্যাচে। এই বারের বিশ্বকাপেও কিছু একটা করে দেখাতে মরিয়া সাদিও মানে-কারা এমবডর্জিরা।
জেনে নিন, ধারে এবং ভারে অনেক এগিয়ে থাকা পোল্যান্ডের বিরুদ্ধে ভাল ফল করতে হলে কাদের উপর নির্ভর করতে হবে সেনেগালকে।

সাদিও মানে
এই দলের মূল আকর্ষণ হল লিভারপুলেকর এই উইঙ্গার। মানের ফর্মের উপর অনেকটাই নির্ভর করবে সেনেগালের ভাগ্য। সাদিও মানে যদি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন, তাহলে পোল্যান্ডের থেকে পয়েন্ট কেড়ে নিতে বেশি সমস্যা হওয়ার নয় সেনেগালের।

মুসা কোনাতে
সেনেগালের জাতীয় দলের অন্যতম সদস্য মুসা। ২০১৮ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে সেনেগালের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। দেশের জার্সিতে মোট ২৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন তিনি।

ইদ্রিসা গানা গুই
২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের উপর সেনাগাল মাঝমাঠের কার্যকারীতা নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে। দেশের জার্সিতে ৫৫টি ম্যাচ খেলা গানার ঝুলিতে রয়েছে ১টি গোল। এভার্টনের এই ডিফেন্সিভ মিডিফিল্ডারের পারফরম্যান্সের উপর এই ম্যাচে অনেকটাই নির্ভর করবে সেনেগাল












Click it and Unblock the Notifications