ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মূলত কাদের উপর নির্ভর করবে ভারতের ভাগ্য, জেনে নিন
রবিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুম্বই ফুটবল এরিনায় নামছে সুনীল ছেত্রীর ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কেনিয়া। এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় বার কেনিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত।
রবিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুম্বই ফুটবল এরিনায় নামছে সুনীল ছেত্রীর ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কেনিয়া। এই নিয়ে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় বার কেনিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। এর আগের সাক্ষাতে ৩-০ গোলে কেনিয়াকে হারায় স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা। ওই ম্যাচে জোড়া গোল করেন সুনীল ছেত্রী। একটি গোল আসে জেজের পা থেকে।
ফাইনালে লড়াই সম্পূর্ণ আলাদা। অতীতের পরিসংখ্যান কোনও কাজই করে না এই ধরনের ম্যাচে। ফলে দু'টি দলই চাইবে নিজেদের সেরাটা দিয়ে খেতাব জিতে নিতে।
এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কাদের উপর নির্ভর করবে ভারতের খেতাবি ভাগ্য।

সুনীল ছেত্রী
ইন্টারকন্টিনেন্টাল কাপে এখনও পর্যন্ত ছয়টি গোল করেছেন সুনীল। গোল পাওয়ার লক্ষ্যে দলের অধিনাকের উপরই ভরসা করবেন ভারতীয় সমর্থকেরা। ফলে সুনীল যদি এদিন শুধু থেকে ছন্দে থাকেন তাহলে জয় পাওয়াটা সহজ হতে পারে ভারতের জন্য। এর আগের সাক্ষাতেও কেনিয়ার বিরুদ্ধে জোড়া গোল ছিল সুনীলের।

জেজে লালপেখলুহা
ভারতের আক্রমণভাবে সুনীলের অন্যতম সঙ্গী জেজে। যে কোনও সময়ে একক দক্ষতায় ম্যাচের রঙ বদলে দিতে সক্ষম জেজে। চলতি ইন্টারকন্টিনেন্টাল কাপে একটি গোল রয়েছে তাঁর। এক মাত্র গোলটি তিনি করেন এই কেনিয়ারই বিরুদ্ধে শেষ সাক্ষাতে।

প্রণয় হালদার
বঙ্গ এই মিডফিল্ডারের উপর অনেকটাই নির্ভর করবে ম্যাচে ভারতের ভাগ্য। কারণ ভারতের মাঝমাঠের মূল কাণ্ডারী প্রণয়ই। প্রণয় যদি মাঝমাঠের নিজের চেনা ছন্দে খেলতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা নয় ভারতের জন্য। চাইনিজ তাইপের বিরুদ্ধে একটি গোলও আছে তাঁর।

গুরপ্রীত সিংহ সাঁধু
বর্তমানে টিম ইন্ডিয়ার গোলদূর্গের তলায় দুর্ভেদ্য এই গুরপ্রীত। প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা নির্ভরতা দিচ্ছেন প্রতিটি ম্যাচেই। গ্রাউন্ডারে মাঝে মাঝে বিপদে পড়তে হলেও উপরের বলে গুরপ্রীতকে হারানো কঠিন। ইন্টারকন্টিনেন্টাল কাপে তিন ম্যাচের মধ্যে দু'টি ম্যাচেই ক্লিনশিট রাখতে পেরছেন গুরপ্রীত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'টি গোল হজম করেন তিনি।












Click it and Unblock the Notifications