ফ্রান্সকে ফাইনালের টিকিট নিশ্চিত করে দিতে পারেন এই তারকারা

রাশিয়া বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি বেলজিয়াম এবং ফ্রান্স। এই ম্যাচে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ফ্রান্সকে নির্ভর করতে হবে অ্যান্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে এবং পল পোগবার উপর।

বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে থেকে প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি হয়েছিলেন গ্রিজম্যানরা। লিওনেল মেসির দলকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দেয় উরুগুয়েকে। আজ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এক ঝলকে দেখে নিন এই ম্যাচ জিতে ফাইনালে পৌছতে হলে কাদের দিকে নজর থাকবে ফ্রান্সের।

অ্যান্তোনিও গ্রিজম্যান

অ্যান্তোনিও গ্রিজম্যান

বলার অপেক্ষা রাখে না যে এই ২৭ বছর বয়সী স্ট্রাইকার ফ্রান্স দলের অন্যতম বড় সম্পদ। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে হলে এই ম্যাচে দুরন্ত ছন্দে থাকতেই হবে গ্রিজম্যানকে। উরুগুয়ের বিরুদ্ধে গোল পেয়েছিলেন তিনি।

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

আর্জেন্তিনা ম্যাচের পর আর নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না এই তরুণ ফুটবলারটিকে। মূলত তাঁর কাছেই শেষ হয়ে গিয়েছে আর্জেন্তিনার বিশ্ব জয়ের স্বপ্ন। তবে, উরুগুয়ের বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারেননি এমবাপে। তাঁকে বোতলবন্দি করে রাখে উরুগুয়ের রক্ষণভাগের ফুটবলাররা। এই ম্যাচে এমবাপের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে ফ্রান্সের ভাগ্য।

পল পোগবা

পল পোগবা

বিভিন্ন কারণে মাঝে মধ্যেই বিতর্কের কেন্দ্রে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। তবে, মাঠে নামলে তাঁর পা ঝলসে ওঠে বিভিন্ন সময়ে। মাঝমাঠকে পরিচালনার পাশাপাশি গোলটাও বেশ ভালই চেনেন পোগবা। বেলজিয়ামের বিরুদ্ধে বড় ভূমিকা নিতেই পারেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+