ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পরিচিত ছন্দে ধরা দিতে হবে সুইডেনের এই তিন তারকাকে

কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি সুইডেন। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচে সুইডেনকে নির্ভর করতে হবে দলের এই তিন তারকার উপর।

ইংল্যান্ডের বিরুদ্ধে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি সুইডেন। দলের মধ্যে কোনও তারকা না থাকলেও, পরিকল্পনা অনুযায়ী ফুটবল খেলে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে সুইডেন। গ্রুপে তিনটি ম্যাচের মধ্যে দু'টিতেই জিতেছে তারা। একমাত্র ম্যাচটি হেরেছে জার্মানির বিরুদ্ধে।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পরিচিত ছন্দে ধরা দিতে হবে সুইডেনের এই তিন তারকাকে

প্রি কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে সুইডেন। তবে, শেষ আটের লড়াইয়ে তাদের সামনে চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড। ইংল্যান্ডকে বধ করে সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে সুইডেনকে নির্ভর করতে হবে, তাদের সেরা তিন ফুটবলারের উপর।
দেখে নিন এই ম্যাচে কারা বাজি হতে চলেছে সুইডেনের।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পরিচিত ছন্দে ধরা দিতে হবে সুইডেনের এই তিন তারকাকে

মার্কাস বার্গ: সুইডেনের অন্যতম ভরসা ৩১ বছরের এই স্ট্রাইকার। দেশের জার্সিতে ৬১টি ম্যাচ খেলা বার্গ করেছেন ১৮টি গোল। এই ম্যাচেও গোলের জন্য তাঁর পায়ের দিকেই চেয়ে থাকবে সুইডেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পরিচিত ছন্দে ধরা দিতে হবে সুইডেনের এই তিন তারকাকে

এমিল ফসবার্গ: এই দলের অন্যতম কাণ্ডারী ফসবার্গ। তাঁর দুরন্ত পারফরম্যান্সের কারণেই শেষ হয়ে গিয়েছিল সুইৎজারল্যান্ডের আশা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে সুইডেনের একমাত্র গোলটি এসেছিল তাঁর পা থেকেই। দেশের জার্সিতে ৪০ ম্যাচে ৭টি গোল করেছেন তিনি। এই ম্যাচেও ফসবার্গের উপর নজর থাকবে সুইডেনের সমর্থকদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে পরিচিত ছন্দে ধরা দিতে হবে সুইডেনের এই তিন তারকাকে

রবিন ওলসেন: সুইডেনের গোলদূর্গের শেষ প্রহরী রবিন। দেশের জার্সিতে মাত্র ২২টি ম্যাচ খেলা এই গোলরক্ষক ইতিমধ্যেই ভরসা জোগাতে শুরু করেছেন। তাঁর বিশ্বস্ত হাতের উপর নির্ভর করবে সুইডেনের ভাগ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+