মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারদের দিকে নজর রাখুন

মাস্ট উইন ম্যাচে আজ মেক্সিকোর সামনে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন দলের তিন প্রধান ফুটবলার।

আজ গ্রুপ 'এফ'-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে সুইডেনের কাছে হেরে যাওয়ায় এমনিতেই চাপে এশিয়ার এই দেশটি। ফলে গ্রুপের দ্বিতীয ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জিততে না পরলে ২০১৮ বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই শেষ করতে হবে দক্ষিণ কোরিয়াকে। ফলে এই ম্যাচে নিজেদের সব কিছু উজাড় করে জয় তুলে নিতে মরিয়া দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারদের দিকে নজর রাখুন

এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার ভরসা হতে চলেছেন তারা।

মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারদের দিকে নজর রাখুন

লি জে-সুং: দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় ভরসা এই মিডফিল্ডার। গত ম্যাচেও ভাল খেলেছিলেন তিনি। দেশের জার্সিতে ৩৬ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন লি। এই ম্যাচে তাঁর উপর নজর থাকবে দক্ষিণ কোরিয়ার।

মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারদের দিকে নজর রাখুন

সন হিউং-মিন: এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার তরুপের তাস টোটেনহ্যাম হটস্পারে খেলা এই ফরওয়ার্ড। উইং বরাবর তাঁর দৌড় এই ম্যাচে ভালো ভাবে কাজে লাগাতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পরফরম্যান্স অনেকটাই নির্ভর করবে সনের উপর। দেশের জার্সিতে ৬৮ ম্যাচে ২১টি গোল রয়েছে তাঁর।

মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার এই ফুটবলারদের দিকে নজর রাখুন

লি সুং-ও: ২০ বছরের এই উইঙ্গার এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন দক্ষিণ কোরিয়ার হয়ে। লা মাসিয়া থেকে বেড়ে ওঠা এই উইঙ্গার এখনও পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন পাঁচটি ম্যাচ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+