জার্মানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই ফুটবলাররা
জার্মানির বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ দক্ষিণ কোরিয়ার সমানে। এই ম্যাচে জিততে হলে দক্ষিণ কোরিয়ার মূল তিনজন তারকা ফুটবলারকে জ্বলে উঠতে হবে।
আজ গ্রুপ 'এফ'-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে দক্ষিণ কোরিয়া। প্রথম ম্যাচে সুইডেনের কাছে এবং দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যাওয়ার ফলে এমনিতেই চাপে এশিয়ার এই দেশটি।
পর পর দুই ম্যাচ হারলেও এখনও শেষ ষোলোয় যাওয়ার রাস্তা খোলা রয়েছে দক্ষিণ কোরিয়ার সামনে।
শেষ ষোলোয় যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জার্মানিকে কম করে দুই গোলের ব্যবধানে হারাতে হবে দক্ষিণ কোরিয়াকে এবং অন্য ম্যাচে সুইডেনকে হারতে হবে মেক্সিকোর কাছে। তবেই বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা হবে দক্ষিণ কোরিয়ার। কাজটা সহজ না হলেও হাল ছাড়তে নারাজ দক্ষিণ কোরিয়ার কোচ। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার ভরসা হতে চলেছেন কারা।

লি জে-সুং
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ অভিযান শুরু করার আগে আশা করা হয়েছিল এই মিডফিল্ডার এই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার জার্সিতে জ্বলে উঠবে। প্রথম ম্যাচে ভাল খেললেও দলকে জেতাতে পারেননি তিনি। দেশের জার্সিতে ৩৬ ম্যাচ খেলে ৬টি গোল করেছেন লি। গ্রুপের শেষ ম্যাচেও তিনিই ভরসা দক্ষিণ কোরিয়ার।

সন হিউং-মিন
এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার তরুপের তাস টোটেনহ্যাম হটস্পারে খেলা এই ফরওয়ার্ড। উইং বরাবর তাঁর দৌড় এই ম্যাচে ভালো ভাবে কাজে লাগাতে চায় দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর বিরুদ্ধে গোলও পেয়েছিলেন তিনি। সনের উপরই মূল ভরসা রয়েছে দক্ষিণ কোরিয়ার। দেশের জার্সিতে ৬৯ ম্যাচে ২২টি গোল রয়েছে তাঁর।

লি সুং-ও
২০ বছরের এই উইঙ্গার এই ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন দক্ষিণ কোরিয়ার হয়ে। লা মাসিয়া থেকে বেড়ে ওঠা এই উইঙ্গারের অভিজ্ঞতা কম হলেও প্রতিভা রয়েছে। দেখার বড় মঞ্চে নিজের সেই প্রতিভার বিকাশ করতে পারেন কি না লি সং-ও।












Click it and Unblock the Notifications