সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে, জ্বলে উঠতেই হবে ইংল্যান্ডের এই তারকাদের
কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ সুইডেনের মুখোমুখি ইংল্যান্ড। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে এই ম্যাচে ইংল্যান্ডকে নির্ভর করতে হবে দলের এই তিন তারকার উপর।
দীর্ঘ দিন পর ফের বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ইংল্যান্ডের সমর্থকেরা। যে পারফরম্যান্স ইংল্যান্ড দিচ্ছে তাতে স্বপ্ন দেখাই স্বাভাবিক।

বিশ্বকাপের শুরু থেকেই বিধ্বংশী মেজাজে ধরা দিয়েছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত মাত্র একবার পরাজিত হয়েছে তারা। ডিফেন্স থেকে আক্রমণ, প্রতিটি বিভাগেই দুরন্ত ফুটবলের নমুনা রাখে ইংল্যান্ড। তবে, কোয়ার্টার ফাইনালে আজ তাদের সামনে কঠিন পরীক্ষা। কারণ এই ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেনও বেশ শক্তিশালী। এই ম্যাচে ইংল্যান্ডকে জিততে হলে নির্ভর করতে হবে দলের তিন তারকা ফুটবলারের উপর। এক ঝলকে দেখে নিন এই ম্যাচে কারা হতে চলেছে ইংল্যান্ডের ভরসা।

হ্যারি কেন: ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের উপর এই ম্যাচে অনেকটাই নির্ভর করতে হবে ইংল্যান্ডকে। এই বিশ্বকাপে শুরু থেকেই ছন্দে পাওয়া যাচ্ছে তাঁকে। এই বিশ্বকাপে একটি হ্যাটট্রিকও রয়েছে তাঁর ঝুলিতে। দেশের জার্সিতে ২৭টি ম্যাচ খেলা হ্যারির গোল সংখ্যা ১৯। ফলে এই ম্যাচে সুইডেনকে হারাতে হলে ভাল খেলতে হবে কেনকে।

জিমি ভার্দি: দেড়িতে আন্তর্জাতিক ফুটবলে কেরিয়ার শুরু করলেও তিনি এই ইংল্যান্ড দলের একটি স্তম্ভ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। দেশের জার্সিতে ২৫টি ম্যাচ খেলা স্ট্রাইকার গোল করেছেন ৭টি। সুইডেনের বিরুদ্ধে নামার আগে অনুশীলণে একটু চোট পেলেও এই ম্যাচে তিনি খেলবেন এই বিষয়ে আশবাদী ইংল্যান্ডের শিবির। ভার্দি যদি খেলেন তাহলে ইংল্যান্ড দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

ডেলে আলি: ব্রিটিশ দলটির মাঝমাঠের অন্যতম বড় ভরসা হলেন এই তরুণ ফুটবলার। দেশের হয়ে ২৭ ম্যাচ খেলে ২টি গোল রয়েছে তাঁর। এই ম্যাচে ইংল্যান্ডের আক্রমণ অনেকটাই নির্ভর করবে তাঁর উপর।












Click it and Unblock the Notifications