ফ্রান্সের বিরুদ্ধে মেসি ছাড়াও এদের দিকে নজর থাকবে আর্জেন্তিনার

প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা। এই ম্যাচে আর্জেন্তিনাকে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে সাহায্য করতে পারেন এই তিন তারকা ফুটবলার।

আজ শুরু হচ্ছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্ব। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে আজ মুখোমুখি আর্জেন্তিনা এবং ফ্রান্স।

ফ্রান্সের বিরুদ্ধে মেসি ছাড়াও এদের দিকে নজর থাকবে আর্জেন্তিনার

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স এবং মার্কোস রোহোর অসাধারণ গোলে শেষ ষোলোয় নিজেদের জায়াগা পাকা করেছে আর্জেন্তিনা। খাদের কিনারা থেকে ফিরে এসে নতুন ভাবে বিশ্বকাপে বাঁচার রসদ খুঁজে পেয়েছে হর্হে সাম্পাওলির দল। এই পরিস্থিতিতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে তৈরি আর্জেন্তিনা। এক ঝলকে দেখে নেওয়া যাক এই ম্যাচে কাদের উপর নির্ভর করবে আর্জেন্তিনার ভাগ্য।

ফ্রান্সের বিরুদ্ধে মেসি ছাড়াও এদের দিকে নজর থাকবে আর্জেন্তিনার

লিওনেল মেসি: বলার অপেক্ষা রাখে না যে এই দলের মূল কাণ্ডারী-ই হলেন বিশ্ব ফুটবলের অন্যতম এই নক্ষত্র। বিশ্বের সেরা ফুটবলারকে সামনে রেখেই ফ্রান্স দূর্গে পতন ঘটাতে চায় আর্জেন্তিনা। নাইজেরিয়ার বিরুদ্ধে স্বমেজাজে দেখা গিয়েছিল মেসিকে। নাইজেরিয়ার বিরুদ্ধে তাঁর অসাধারণ গোলেই প্রথমে এগিয়ে যায় আর্জেন্তিনা।

ফ্রান্সের বিরুদ্ধে মেসি ছাড়াও এদের দিকে নজর থাকবে আর্জেন্তিনার

জাভিয়ার মাসচেরানো: মেসির মতোই আর্জেন্তিনার অন্যতম সম্পদ হলেন বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার। এই নিয়ে নিজের কেরিয়ারে চতুর্থ বিশ্বকাপটি খেলছেন মাসচেরানো। নাইজেরিয়ার বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় মাঠে থেকে দলকে নির্ভরতা দিয়েছিলেন তিনি। এই ম্যাচেও আর্জেন্তিনার বড় সম্পদ হয়ে উঠতে পারেন এই তারকা ফুটবলার।

ফ্রান্সের বিরুদ্ধে মেসি ছাড়াও এদের দিকে নজর থাকবে আর্জেন্তিনার

সার্জিও আগুয়েরো: মেসির পর গোলের জন্য আর্জেন্তিনা শিবির যার দিকে তাকিয়ে থাকবে তাঁর নাম সার্জিও আগুয়েরো। দেশের জার্সিতে ৮৮ ম্যাচ খেলা আগুয়েরো করেছেন ৩৮টি গোল। বিস্বকাপের প্রথম ম্যাচেও বাঁ পায়ের দুরন্ত শটে আইসল্যান্ডের বিরুদ্ধে দৃষ্টি নন্দন গোল করেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে তাঁর পায়ের দিকেও নজর থাকবে আর্জেন্তিনার সমর্থকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+