ইংল্যান্ডকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন এই তারকারা

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। এই ম্যাচে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ক্রোয়েশিয়াকে নির্ভর করতে হবে হ্যারি কেন, জিমি ভার্দি এবং ডেলে আলির উপর।

দীর্ঘ ৫২ বছর পর ফের বিশ্ব জয়ের হাতছানি ইংল্যান্ডের সামনে। দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ থ্রি লায়ন্সদের কাছে।

আজ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডের পৌঁছনোর রাস্তায় ক্রোয়েশিয়া প্রধান বাধা হয়ে থাকলেও ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা।

বিশ্বকাপের শুরু থেকেই বিধ্বংশী মেজাজে ধরা দিয়েছে ইংল্যান্ড। ডিফেন্স থেকে আক্রমণ, প্রতিটি বিভাগেই দুরন্ত ফুটবলের নমুনা রাখে হ্যারি কেনের দল।

দ্বিতীয় সেমিফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছে না ইংল্যান্ড। তাই এই ম্যাচ জেতার জন্য দলের প্রধান তিন ফুটবলারের দিকেই মূলত নজর থাকবে ইংল্যান্ডের।

হ্যারি কেন

হ্যারি কেন

দ্বিতীয় সেমিফাইনালে অধিনায়ক হ্যারি কেনের উপর অনেকটাই নির্ভর করতে হবে ইংল্যান্ডকে। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন হ্যারি কেন। বিশ্বকাপে একটি হ্যাটট্রিকও রয়েছে তাঁর ঝুলিতে। দেশের জার্সিতে ২৮টি ম্যাচ খেলা হ্যারির গোল সংখ্যা ১৯। ফলে এই ম্যাচে লুকা মদ্রিচের দলকে হারাতে হলে ভাল খেলতে হবে কেনকে।

জিমি ভার্দি

জিমি ভার্দি

দেড়িতে আন্তর্জাতিক ফুটবলে কেরিয়ার শুরু করলেও তিনি এই ইংল্যান্ড দলের একটি স্তম্ভ হয়ে উঠেছেন ইতিমধ্যেই। দেশের জার্সিতে ২৫টি ম্যাচ খেলা স্ট্রাইকার গোল করেছেন ৭টি। চোটের কারণে সুইডেনের বিরুদ্ধে তাঁর সার্ভিস পায়নি দল। তবে, এখন চোট মুক্ত তিনি এবং এই ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে তাঁর মাঠে নামার সম্ভবনা প্রবল।

ডেলে আলি

ডেলে আলি

ব্রিটিশ দলটির মাঝমাঠের অন্যতম বড় ভরসা হলেন এই তরুণ ফুটবলার। দেশের হয়ে ২৮ ম্যাচ খেলে ৩টি গোল রয়েছে তাঁর। সুইডেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের দ্বিতীয় গোলটি আসে তাঁর সৌজন্যে। ইভান রাকিটিচ, লুকা মদ্রিচদের মধ্যে থেকে ইংল্যান্ডকে মাঝমাঠের নিয়ন্ত্রণ পেতে হলে সেরা খেলাটা খেলতে হবে ডেলে আলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+