গ্রেগ স্টুয়ার্টের হ্যাটট্রিক! আইএসএলে ওডিশা এফসিকে ৪-০ গোলে চূর্ণ করে দুইয়ে জামশেদপুর এফসি
আইএসএলের ম্যাচে তিলক ময়দানে প্রথমার্ধের ঝড়েই উড়ে গেল ওডিশা এফসি। ৪-০ গোলে জিতে আইএসএলের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল জামশেদপুর এফসি। ওডিশা নেমে গিয়েছে চতুর্থ স্থানে। ম্যাচের সব কটি গোলই হয়েছে প্রথমার্ধে। তিন মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিলেন অধিনায়ক পিটার হার্টলি। এরপর হ্যাটট্রিক গ্রেগ স্টুয়ার্টের।

আজকের ম্যাচে জিতলে ওডিশা এফসি পয়েন্টের নিরিখে ছুঁয়ে ফেলতে পারতো লিগশীর্ষে থাকা মুম্বই সিটি এফসিকে, কিন্তু গোলপার্থক্যের নিরিখে থাকতে হতো দ্বিতীয় স্থানেই। কিন্তু ওডিশা না পারলেও দুইয়ে উঠে আসতে সক্ষম হলো জামশেদপুর। আগাগোড়া ম্যাচে আধিপত্য বজায় নিয়ে খেলল তারা। প্রথমার্ধে ওডিশা এফসি কার্যত দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে নিজেদের দখলে বল কিছুটা বেশি রাখতে পারলেও আক্রমণ একেবারেই দানা বাঁধেনি। বিপক্ষ রক্ষণ বা গোলকিপারকে সেভাবে কড়া পরীক্ষার মুখেই ফেলতে ব্যর্থ হয় ওডিশা।

খেলার শুরুতেই গোল পেয়ে যায় জামশেদপুর। পিটার হার্টলির ক্রস থেকে তারা কর্নার আদায় করে নিতে সক্ষম হয়। কর্নার থেকে গ্রেগ স্টুয়ার্টের মাপা ক্রসে বিনীত রাইকে টপকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান জামশেদপুরের অধিনায়ক। ম্যাচের তিন মিনিটে হার্টলির গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই বাকি তিনটি গোল পেয়ে যায় জামশেদপুর। প্রথম গোলের পর এক মিনিট পেরোতে না পেরোতেই জামশেদপুর এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ওডিশা এফসির ব্যাক পাস ধরে নিয়ে একজন ডিফেন্ডারকে পরাস্ত করে যে শটটি স্টুয়ার্ট নেন, তাতে কিছুই করার ছিল না গোলকিপার কমলজিৎ সিংয়ের। ২১ মিনিটের মাথায় জামশেদপুরের তৃতীয় গোল। ফ্রি কিক থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোলটি করেন স্বপ্নের ফর্মে থাকা গ্রেগ স্টুয়ার্ট।

৩৫ মিনিটে তিনি হ্যাটট্রিক সম্পন্ন করেন। চলতি মরশুমে এটিই প্রথম হ্যাটট্রিক। লিমার অ্যাসিস্টে গোলটি পান স্টুয়ার্ট। প্রথমার্ধেই জামশেদপুর চার গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ফল নিয়ে কারও সংশয় ছিল না। দ্বিতীয়ার্ধে যে তাগিদ ওডিশা এফসির দেখানো উচিত ছিল তা হয়নি। অন্যদিকে, জামশেদপুর এফসির জয়ের ব্যবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। লিগশীর্ষে থাকা মুম্বই সিটির ঝুলিতে ৫ ম্যাচে ১২ পয়েন্ট। এদিন জেতায় জামশেদপুরের ৬ ম্যাচে ১১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসির রয়েছে ৫ ম্যাচে ১০ পয়েন্ট। চারে নেমে যাওয়া ওডিশা এফসির ৫ ম্যাচের পর সংগ্রহে ৯ পয়েন্ট। ম্যাচের সেরা হয়েছেন স্টুয়ার্ট। কাল আইএসএলে মুম্বই সিটি এফসি খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications