Euro Cup: শেষ ১৬-তে গ্রুপ অব ডেথের তিন হেভিওয়েট, চূড়ান্ত হয়ে গেল সূচি

দুবার পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস লড়াইয়ে ইউরো কাপের শেষ চারে পৌঁছে গেল জার্মানি। চূড়ান্ত হয়ে গেল রাউন্ড অব সিক্সটিনের ক্রীড়াসূচিও। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি ও হাঙ্গেরি ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

জার্মানি শেষ ১৬-তে

জার্মানি শেষ ১৬-তে

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি ও হাঙ্গেরির রুদ্ধশ্বাস ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। জার্মানদের এদিন ড্র করতে হল ঘাম ঝরিয়েই। ১১ মিনিটে অ্যাডাম স্লাজাইয়ের করা গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল হাঙ্গেরি। ৬৬ মিনিটে সমতা ফেরান কাই হাভের্ৎজ। ৬৮ মিনিটে আন্দ্রাস শেফার ফের এগিয়ে দেন হাঙ্গেরিকে। জিতলেই শেষ ১৬-তে পৌঁছে যেত হাঙ্গেরি, ছিটকে যেত জার্মানি। কিন্তু ৮৪ মিনিটে লিওন গোরেৎস্কার গোল জার্মানিকে পৌঁছে দেয় রাউন্ড অব সিক্সটিনে। ছিটকে যায় দুবার এগিয়ে থাকা হাঙ্গেরি। পর্তুগাল ও ফ্রান্স ম্যাচ ড্র হওয়ায় গ্রুপ অব ডেথে দ্বিতীয় স্থান দখল করেই শেষ ১৬-তে গেল তারা। জার্মানিকে এবার সামলাতে হবে ইংল্যান্ড চ্যালেঞ্জ। সেই ম্যাচও যে হাইভোল্টেজ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রি কোয়ার্টারের প্রথম দিন

প্রি কোয়ার্টারের প্রথম দিন

শনিবার ২৬ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ওয়েলস খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। খেলাটি হবে আমস্টারডামের ইওহান ক্রুয়েফ স্টেডিয়ামে। ওই ম্যাচের কিছু পরেই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইতালি ও অস্ট্রিয়া।

শেষ আটের লড়াইয়ের দ্বিতীয় দিন

শেষ আটের লড়াইয়ের দ্বিতীয় দিন

রবিবার ২৭ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচের পর ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় সেভিলে বেলজিয়াম খেলবে পর্তুগালের বিরুদ্ধে ।

তৃতীয় দিনের জোড়া ম্যাচ

তৃতীয় দিনের জোড়া ম্যাচ

সোমবার ২৮ জুন পঞ্চম কোয়ার্টার ফাইনালে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় স্পেন ও ক্রোয়েশিয়ার মধ্যে শেষ আটে ওঠার লড়াই। ওই ম্যাচের পরই বুখারেস্টে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে ফ্রান্স ও সুইজারল্যান্ড ।

প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দিন

প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দিন

মঙ্গলবার ২৯ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় প্রি কোয়ার্টার ফাইনালের সপ্তম ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ জার্মানি। ওই ম্যাচের পরই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইডেন খেলবে ইউক্রেনের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+