Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gareth Bale: কঠিনতম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন গ্যারেথ বেল, অবসর ঘোষণা ওয়েলসের কিংবদন্তির

ফিফা বিশ্বকাপ থেকে ওয়েলসের ছিটকে যাওয়ার সময়ই মিলেছিল ইঙ্গিত। তা সত্যি করে এবার সমস্ত রকমের ফুটবলকেই বিদায় জানালেন গ্যারেথ বেল। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব পর্যায়েও আর খেলবেন না। দেশের হয়ে ১১১টি ম্যাচে ৪১টি গোল করা বেল বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তকে তাঁর কেরিয়ারের কঠিনতম বলেও উল্লেখ করেছেন।

কঠিনতম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন গ্যারেথ বেল

একাধিক টুইটের মাধ্যমে ফুটবলকে আলবিদা জানানোর কথাটি জনসমক্ষে আনেন গ্যারেথ বেল। ওয়েলসের হয়ে সর্বাধিক ম্য়াচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে তাঁর দখলে। তিনি ক্লাব কেরিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার লা লিগা খেতাব জিতেছেন। টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদে খেলা বেল গত মরশুমে ছিলেন মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে। এমএলএস কাপও জেতেন।

৩৩ বছরের বেল দেশের হয়ে শেষবার খেললেন কাতার বিশ্বকাপেই। তিনি বিবৃতিতে লিখেছেন, আন্তর্জাতিক ফুটবলের সফর শুধু আমার জীবনকেই বদলে দেয়নি, আমি আজ যা তা এই ফুটবলের জন্যই। অনেক ভেবেচিন্তেই অবসর ঘোষণার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও আর খেলব না। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি নিজের পছন্দের ফুটবল খেলার স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পেরে। এই ফুটবল আমার জীবনের অনেক সেরা মুহূর্ত উপহার দিয়েছে। ১৭ বছর ধরে নিজের ফুটবল কেরিয়ারকে যে উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন, জীবনের পরবর্তী অধ্যায়ে তেমন কিছু করা অসম্ভব বলেই উপলব্ধি ব্রিটেনের অন্যতম সেরা ফুটবলারের।

বেল লিখেছেন, সাউদাম্পটনে ফুটবলে প্রথম টাচ থেকে এলএএফসিতে শেষবার খেলেছি, তার মধ্যে যে ক্লাব কেরিয়ারের ম্যাচগুলি খেলেছি তাতে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। দেশের হয়ে ১১১টি ম্যাচ খেলা, দেশকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে যেন স্বপ্ন সত্যি হওয়া। ৯ বছরে ফুটবল খেলা শুরু করেছিলেন। তারপর ফুটবল কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাঁরা তাঁর প্রতি অবদান রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বেল। সতীর্থ, কোচ, ম্যানেজার, ব্যাক রুম স্টাফ, অনুরাগী, এজেন্ট, বন্ধুবান্ধব ও পরিবারের তরফে তাঁর জীবনে উল্লেখযোগ্য প্রভাবের কথাও উঠে এসেছে বেলের বিবৃতিতে। বিশেষ করে উল্লেখ করেছেন তাঁর বাবা-মা, বোন, স্ত্রী ও সন্তানদের কথা। তাঁদের অনুপ্রেরণা, উৎসাহেই চড়াই-উতরাই পেরিয়ে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন বলেও জানান গ্যারেথ বেল। একইসঙ্গে জানিয়েছেন, জীবনের যাত্রাপথে নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় রয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+