১৯-এ কলকাতা ডার্বির আঁচে আইএসএলের শেষ ১১ রাউন্ডের সূচি প্রকাশ, অপেক্ষায় নক আউট

আইএসএলের শেষ ১১ দফার লিগ সূচি প্রকাশ, ১৯-এ কলকাতা ডার্বি

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের চলতি মরসুমের প্রথম পর্বের লিগ ম্যাচ প্রায় শেষ হওয়ার পথে। হাড্ডিহাড্ডি লড়াইয়ে আকর্ষণীয় হয়ে ওঠা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের লিগ ম্যাচের সূচি কবে প্রকাশ করা হবে, তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে আগ্রহ তুঙ্গে পৌঁছেছিল। সেই অপেক্ষায় ইতি পড়ল শনিবার। আইএসএলের পরবর্তী পর্বের সূচি প্রকাশ করল এফএসডিএল। ফিরতি কলকাতা ডার্বিতে কবে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল, তা জেনে নেওয়া যাক।

আইএসএলের পরবর্তী লিগ সূচি প্রকাশ

২০২১-এর দ্বিতীয় দিনে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের পরবর্তী লিগ সূচি প্রকাশ করল এফএসডিএল। ১২ জানুয়ারি এই পর্বের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড। গোয়ার তিলক ময়দানে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই হাই ভোল্টোজ ম্যাচ। আগামী ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টে লিগ স্তরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বামবোলিমের জিএমসি স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

প্রথম পর্বের ম্যাচ শেষ কবে

প্রথম পর্বের ম্যাচ শেষ কবে

প্রাথমিকভাবে ১১ দলের আইএসএলের যে প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছে, তা প্রায় শেষের পথে। চলতি বছরের ১১ জানুয়ারি এই পর্বের শেষ ম্যাচ খেলা হবে। তার আগেই টুর্নামেন্টের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল সূত্রে খবর।

কবে শেষ হতে পারে মরসুম

কবে শেষ হতে পারে মরসুম

এফএসডিএল আইএসএলের যে দ্বিতীয় দফার সূচি প্রকাশ করেছে তাতে নক আউট পর্ব সামিল করা হয়নি। এখনও পর্যন্ত যা খবর, তাতে সপ্তম আইএসএল ২০২১ সালের মার্চের মাঝামাঝি সময়ে শেষ করানো হতে পারে। কারণ এরপর শুরু হবে যাবে আন্তর্জাতিক সূচি। ওই মাসেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।

কলকাতা ডার্বি কবে

কলকাতা ডার্বি কবে

আইএসএলের প্রথম সাক্ষাতে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। সেই হারের বদলা নিতে মরিয়া লাল-হলুদ আগামী ১৯ ফেব্রুয়ারি চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে ফের মাঠে নামতে চলেছে। মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে কলকাতা ডার্বির ফিরতি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। জিও টিভি ও ডিজনি-হটস্টারে ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+