হাবিব-আকবরের উপস্থিতিতে বসন্ত-বিকেলে বাগানে ফিরল সোনালি স্মৃতি
প্রয়াত কিংবদন্তি পি কে ব্যানার্জি ও চুনী গোস্বামীর স্মরণসভায় বসন্ত বিকেলে মোহনবাগান তাঁবুতে চাঁদের হাট। প্রাক্তন ফুটবলাররা তো ছিলেনই, অনেক বছর পর কলকাতায় হাবিব-আকবরকে পেয়ে পিকে-র শিষ্যরা ডুব দিলেন সোনালি স্মৃতিচারণায়।

বসন্ত বিকেলে বাগানে চাঁদের হাট
ঐতিহাসিক মুহূর্ত বলা যেতেই পারে আজকের দিনটিকে। ফিরে এলো ছিয়াত্তরের সোনালি স্মৃতি। ছোট মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে মহম্মদ হাবিব, আকবর, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদেশ বসু, কম্পটন দত্ত, সমরেশ চৌধুরী, প্রদীপ চৌধুরীর মতো দিকপালরা। সকলেই হাজির গুরুদেবের প্রতি শ্রদ্ধার্পণ করতে।

আনুষ্ঠানিক ঘোষণা
মোহনবাগান ক্লাবের তরফে এদিন বড় ঘোষণাও করা হলো দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে। মোহনবাগান তাঁবুর মূল ফটকটির নাম হবে চুনী গোস্বামীর নামে। আর নতুন জিমন্যাসিয়ামটি হবে পি কে ব্যানার্জির নামে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম থাপা, গৌতম সরকার, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাইচুং ভুটিয়া, মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ অনেক প্রাক্তন ফুটবলার। ছিলেন চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী, পুত্রবধূ রেণু গোস্বামী, পি কে ব্যানার্জির মেয়ে পলা ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সহ সভাপতি অরূপ রায় দুই কিংবদন্তির ছবিতে মাল্যদান করেন। এরপর একে একে মাল্যদান করেন সকলেই।

অনেক বছর পর হাবিব-আকবর
এই অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদ থেকে এসেছেন মহম্মদ হাবিব ও আকবর। ময়দানের বড়ে মিয়াঁ-ছোটে মিয়াঁ। আকবর বলেন, গুরু পি কে ব্যানার্জির মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ ভীষণভাবে মনে পড়ছে ১৯৭৬-র ডার্বির কথা। আমাদের এমন উদ্বুদ্ধ করেছিলেন, কাঁদতে কাঁদতে মাঠে নেমেছিলাম। কথা বলতে বলতেই চোখে জল। হাবিব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সেভাবে কথা বলতে চাইছিলেন না। তবে জানালেন, এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে।

স্মৃতিটুকু থাক
১৯৬৪ সালে চুনী গোস্বামীর হাত ধরে হাঙ্গেরির তাতাভানিয়া ক্লাবের সঙ্গে মোহনবাগানের খেলা দেখতে আসার স্মৃতিচারণ করেন বাসন্তী গোস্বামী। মোহনবাগান ক্লাবের মিউজিয়ামের জন্য তিনি মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর হাতে তুলে দেন চুনী গোস্বামীর ব্যবহার করা জার্সি ও মোজা। পলা ব্যানার্জি দিলেন পি কে ব্যানার্জির ব্যবহৃত ভারতীয় দলের ব্লেজার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications