চুক্তি বাতিল করে চাইলেই রাশিয়া এবং ইউক্রেন ছেড়ে দেশে ফিরতে পারেন বিদেশি-কোচ ফুটবলাররা: ফিফা

চুক্তি বাতিল করে চাইলেই রাশিয়া এবং ইউক্রেন ছেড়ে দেশে ফিরতে পারেন বিদেশি-কোচ ফুটবলাররা: ফিফা

বিদেশি ফুটবলার এবং কোচেরা যাঁরা এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনে রয়েছেন তাঁরা চাইলে অবিলম্বে তাঁদের সংশ্লিষ্ট ক্লাবের সঙ্গে কিছু সময়ের জন্য চুক্তি বাতিল করে অন্য কোনও (নিরাপদ) স্থানে চলে যেতে পারেন। সোমবার ফিফার তরফ থেকে এই কথা জানানো হয়েছে।

চুক্তি বাতিল করে চাইলেই রাশিয়া এবং ইউক্রেন ছেড়ে দেশে ফিরতে পারেন বিদেশি-কোচ ফুটবলাররা: ফিফা

ইউক্রেনের উপর হামলা চালানোয় রাশিয়াকে ক্রীড়াক্ষেত্র থেকে বহিষ্কার করেছে একাধিক ক্রীড়া সংস্থা। রাশিয়া থেকে বিদেশি ফুটবলার এবং কোচেরা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে নিজেদের দেশে ফিরতে পারেন সেই জন্য উদ্যোগী হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মরসুম শেষ না হওয়া পর্যন্ত বিদেশি ফুটবলার এবং কোচেদের অধিকার রয়েছে তাঁদের চুক্তি সংশ্লিষ্ট ক্লাবগুলির সঙ্গে স্থগিত রাখার অবকাশ সুযোগ রয়েছে। খেলোয়াড় এবং কোচদের ৩০ জুন ২০২২ পর্যন্ত চুক্তির বাইরে বলে বিবেচিত করা হবে, তাই অন্য কোনও ক্লাবে তাঁরা কোনও রকম প্রতিবন্ধকতা ছাড়াই সই করতে পারবে।"

যার অর্থ এই মরসুমের শেষ পর্যন্ত সাময়িক ভাবে সব চুক্তি স্থগিত রাখা হচ্ছে যাতো কোচ এবং প্রশিক্ষকরা অন্য কোথাও চাইলে কাজ করতে পারেন এবং পরের মরসুমে অন্য কোথাও সই করতেই পারে তারা।

২০২২ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই রাশিয়াকে বহিস্কৃত করেছে ফিফা। তবে, রাশিয়ার সামনে এখনই সব রাস্তা বন্ধ হয়ে যায়নি। রাশিয়ার ফুটবল ফেডারেশন চাইলে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বারস্থ হতে পারে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর। ২৪ ফেব্রুয়ারি রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেন সীমিত ক্ষমতার মধ্যেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ন হয়েছে। এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+