করোনা আবহের জের, জন্ডিস আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করতে নাজেহাল ক্রোমা

করোনা আবহের জের, জন্ডিস আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করতে নাজেহাল ক্রোমা

সদ্য বাবা হয়েছেন, কিন্তু বাবা হওয়ার পরের সময়টা একেবারেই সুখের হল না আনসুমানা ক্রোমার। সদ্যোজাত অসুস্থ কন্যাকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে নাজেহাল হলেন মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার। রবিবার রাতে হঠাৎই লাইবেরিয়ান স্টাইকারের সদ্যজাত সন্তান অসুস্থ হয়ে পড়ে।

ক্রোমার সন্তান

ক্রোমার সন্তান

গত সপ্তাহে ময়দানের পরিচিত মুখ ক্রোমা বাবা হয়েছেন। বুধবার সকালে উত্তর কলকাতার এক নার্সিংহোমে ক্রোমার স্ত্রী পূজা কন্যা সন্তানের জন্ম দেন।

বাড়ি ফিরতেই অসুস্থ শিশু

বাড়ি ফিরতেই অসুস্থ শিশু

সদ্যজাত সন্তান ও স্ত্রীকে নিয়ে ক্রোমা শনিবার কালীকাপুরে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাড়ি ফেরার পরই ক্রোমার সন্তান অসুস্থ হয়ে পড়ে। শিশুটির গায়ের রং হলুদ হয়ে যেতে দেখে উদ্বেগে ক্রোমা ও পূজা কন্যা সন্তানকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

নাজেহাল অবস্থা

নাজেহাল অবস্থা

সদ্যোজাত অসুস্থ কন্যাকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে ক্রোমাকে নাজেহাল হতে হয়। শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে রবিবার মাঝরাতে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো গিয়েছে।

ক্রোমার স্ত্রীয়ের অভিযোগ

ক্রোমার স্ত্রীয়ের অভিযোগ

রবিবার সকালেই পরীক্ষার পর শিশুটি জন্ডিসে আক্রান্ত বলে জানা গিয়েছিল। ক্রোমার স্ত্রী জানিয়েছেন, শুক্রবার থেকেই মেয়ের চোখটা হলুদ দেখে সন্দেহ হয়। নার্স গুরুত্ব দেননি।

পূজা আরও জানান

পূজা আরও জানান

পূজা আরও জানান, শনিবার থেকে ফেলে রেখে রবিবার সকালে পরীক্ষার পরে জন্ডিস হয়েছে বলে জানানো হয়। এরপরই নার্সিংহোম হাত তুলে দেয়। তাদের পক্ষ থেকে সদ্যোজাত শিশুর জন্ডিস সারানোর পরিকাঠামো নেই বলে জানিয়ে দেওয়া হয়। এরপর একাধিক হাসপাতালে ঘুরেও চার দিনের শিশুকে ভর্তি করানো যায়নি। শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করার পার্ক স্ট্রিটের হাসপাতালে মেয়েকে ভর্তি করাতে পেরে ক্রোমা ও পূজা স্বস্তি ফিরে পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+