বিরাট কোহলি -র ফুটবল বার্তা, ভারতের ক্রিকেট অধিনায়ক যা ভাবেন ভারতীয় ফুটবল নিয়ে

ফুটবল ভারতের বড় আকার ধারণ করবে বিশ্বাসী এফ সি গোয়ার কর্ণধার বিরাট কোহলি। 

খেলাধুলোকে ভীষণভাবে ভালোবাসেন বিরাট কোহলি। নিজে ক্রিকেট খেললেও ফুটবলের প্রতি তাঁর দারুণ আকর্ষণ। আইএসএলে দলও আছে বিরাটের। ভারতের ক্রিকেট অধিনায়ক আশাবাদী ভবিষ্যতে আরও উন্নতি হবে ভারতীয় ফুটবলে।

বিরাট কোহলি -র ফুটবল বার্তা, ভারতের ক্রিকেট অধিনায়ক যা ভাবেন ভারতীয় ফুটবল নিয়ে

বিরাট কোহলি বলেছেন, 'ভারতে বিশালভাবে ফুটবলের উন্নতি হচ্ছে , আইএসএল যেভাবে সচেতনতা তৈরি করেছে সকলেই এখন ফুটবল নিয়ে কথা বলছে। ভারতীয় ফুটবলে এটা বড় পরিবর্তন। আমি চাই এই খেলাকে আরও জনপ্রিয় করতে। ' এফসি গোয়ার অন্যতম কর্ণধার কোহলির মতে আইএসএল ভারতের খেলার সংস্কৃতিতেও বিশাল বদল নিয়ে এসেছে। ফুটবল মাঠে এলে এই ধরণের খেলার সংস্কৃতির সঙ্গে আরও বেশি পরিচিত হওয়া যায়।

ভারতের ক্রিকেট অধিনায়কের আরও মত ভারতীয়রা ফুটবল খেলাটা খুব ভালো বোঝে। বিরাট বলেছেন তাঁর লক্ষ্য সারা ভারতের বিভিন্ন খেলার জনপ্রিয়তা বৃদ্ধি করা। কোহলি জানিয়েছেন তিনি এফসি গোয়ায় বিনিয়োগ করেছেন কারণ তিনি এই ফুটবল খেলার সঙ্গে যুক্ত থাকতে চান।

এবারের আইএসএলে এফসি গোয়া দারুণ পারফর্ম করে প্লে অফের জায়গা নিশ্চিত করেছে। তাই আরও বেশি খুশি ক্যাপ্টেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+