প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগ জিততে এসেছেন লিওনেল মেসি, সেরাদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে মহাতারকা

স্পেনের মতো প্যারিসেও খেতাব জিততেই এসেছেন লিওনেল মেসি, মাঠে নামতে মুখিয়ে মহাতারকা

স্পেনের মতো প্যারিসেও খেতাব জিততেই এসেছেন লিওনেল মেসি। বার্সালোনার মতো প্যারিস সেইন্ট-জার্মেইনকে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করাই যে তাঁর প্রাথমিক লক্ষ্য, নতুন ক্লাবে সইয়ের পর জানিয়ে দিলেন আর্জেন্তাইন তারকা। বললেন যে তিনি পিএসজির হয়ে অনুশীলনে নামার জন্য মুখিয়ে রয়েছেন। নেইমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে নিজের অপূর্ব বোঝাপড়া নিয়েও ছয় বারের ব্যালন ডি'অর জয়ীর মনে কোনও দ্বিধা নেই।

জিততে এসেছেন মেসি

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মঙ্গলবার প্যারিস সেইন্ট-জার্মেইনে সই করেছেন লিওনেল মেসি। স্পেনের মতো প্যারিসেও তিনি ট্রফি জিততে এসেছেন বলে বুধবারের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আর্জেন্তাইন তারকা। বক্তব্য, কেরিয়ারের সূচনা লগ্ন থেকেই তিনি জয় ছাড়া আর কিছু বোঝেননি। সেই মানসিকতা নিয়েই তিনি প্যারিস সাঁ-জাঁকে সম্বৃদ্ধ করতে চান বলেও জানিয়েছেন লিও। বার্সেলোনার মতো পিএসজি-র হাতেও ক্লাব টুর্নামেন্টের বড় বড় ট্রফিগুলি দিতে তিনি প্যারিসে এসেছেন বলে বক্তব্য মেসির। নতুন ক্লাবের সঙ্গে তাঁর বোঝাপড়া নিয়েও আশাবাদী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। আশা প্রকাশ করেছেন, আগামী মরসুম তাঁর নতুন ক্লাবের জন্য অসাধারণ হতে চলেছে। মেসির কথায়, নিজের জীবনের সব অনুপ্রেরণা ও ইচ্ছা সঙ্গে নিয়েই তিনি পিএসজি-তে সই করেছেন। পিএসজিকে উচ্চাকাঙ্খি দল মনে করে নতুন জার্সি গায়ে তাঁর আরও এক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হবে বলেও বিশ্বাস করেন আর্জেন্তাইন তারকা।

মাঠে নামতে মুখিয়ে মেসি

মাঠে নামতে মুখিয়ে মেসি

প্যারিস সাঁ-জাঁর হয়ে কবে ম্যাচ খেলতে নামবেন, তা জানেন না লিওনেল মেসি। তবে দলের সতীর্থদের সঙ্গে মাঠে নেমে অনুশীলনে শুরু করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এলএম টেন। ২১ বছর পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবেগে কেঁদে ফেলেছিলেন মেসি। কেঁদেছিল গোটা বিশ্ব। সেই ঘটনার প্রসঙ্গ টেনে আর্জেন্তাইন তারকা বলেছেন যে বার্সা ছাড়া তাঁর কাছে বেদনাদায়ক ছিল। নতুন অধ্যায় সূচনার লক্ষ্যেই তিনি প্যারিসে এসেছেন বলেও জানিয়েছেন লিও। নতুন দল এবং নতুন সতীর্থদের সঙ্গে ফুটবল খেলতে পারাটাই তাঁকে আনন্দ দেবে বলে মেসির আশা। এই সুযোগ করে দেওয়ার জন্য নতুন ক্লাবকে ধন্যবাদও জানিয়েছেন লিও।

নেইমার-এমবাপের সঙ্গে খেলতে মুখিয়ে মেসি

নেইমার-এমবাপের সঙ্গে খেলতে মুখিয়ে মেসি

বার্সেলোনায় মেসি ও নেইমারের জুটি ছিল সুপার হিট। আবার একই দলের জার্সি গায়ে মাঠে নামবেন দুই তারকা। তাতে প্যারিস সাঁ-জাঁ যে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে, তা মেনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা। পাশে কিলিয়ান এমবাপের উপস্থিতি সঠিকভাবে ক্লিক করে গেলে ফরাসি দলকে আটকানো মুশকিল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। ইতিমধ্যে ক্রীড়া মহলের একাংশের তরফে দাবি করা হয়েছিল লিওনেল মেসি পিএসজি-তে গেলে দল ছাড়বেন এমবাপে। সেসব বিতর্কের ধার না ঘেঁষে দুই তারকা ফুটবলের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা তাঁর কাছে দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে বলে জানিয়েছেন লিও। নেইমার ও এমবাপের সঙ্গে প্রতিদিনের জীবনযাত্রার সম্ভাব্য চলনকে 'পাগলামি' হিসেবেই দেখছেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। তাঁর কথায়, বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে মাঠে নামতে পারার অনুভূতিই অন্যরকম। এমবাপের পিএসজি ছাড়াও জল্পনা উড়িয়ে দিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

মাঠে নামবেন কবে

সোজাসাপ্টা ভাবেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন লিওনেল মেসি। বলেছেন, দীর্ঘদিন ফুটবল থেকে তিনি ছুটিতে ছিলেন। তাই নতুব ক্লাবের হয়ে কবে তিনি মাঠে নামতে পারবেন, তা এখনই তাঁর পক্ষে বলাা সম্ভব নয়। তবে পিএসজি-র হয়ে ম্যাচ খেলতে নামার আগে তাঁর যে প্রি-সেশন ট্রেনিং প্রয়োজন বলে জানিয়েছেন এলএম টেন। একই সঙ্গে প্যারিসের জল-হাওয়ার সঙ্গে একাত্ম হতেও যে তাঁর খানিকটা সময় লাগবে, তা জানাতে ভোলেননি আর্জেন্তাইন তারকা।

পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি

পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি

নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করবেন এলএম টেন।

প্যারিসের প্রেমে আপ্লুত মেসি

প্যারিসের প্রেমে আপ্লুত মেসি

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। সেই পরিস্থিতি থেকে প্যারিসে পৌঁছে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তাতে আপ্লুত হয়েছেন আর্জেন্তাইন তারকা। মঙ্গলবার স্পেন থেকে প্যারিসে পৌঁছন তারকা ফুটবলার। 'This is Paris' পোশাক পরে বিমানবন্দরে হাজির ফুটবল প্রেমীদের বিহ্বল করে নতুন সূচনার ঘোষণা দেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী। সেখান থেকে সপরিবারে কালো গাড়িতে হোটেল পৌঁছন মেসি। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে মেসি হাসিমুখে হাত নাড়াতেই উদ্বেল হয়ে ওঠেন ফুটবল প্রেমীরা। চলতে থাকে ক্যামেরার ঝলকানি। কিছুপরে প্যারিস সাঁ-জাঁর সদর দফতরে পৌঁছন এলএম টেন। ক্লাব কর্তা, ফুটবলার, প্রাক্তনী এবং কোচের সঙ্গে পরিচিত হওয়ার পর মেডিক্যাল টেস্ট হয় বিশ্বের এ প্রজন্মের অন্যতম দামী ফুটবলারের। পরিশেষে চেয়ারম্যান নাসের আল খেলাইফির উপস্থিতিতে পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তিপত্রে সই করেন লিও। হাসিখুশি মেসিকে দেখে উচ্ছ্বসিত হন ফুটবল প্রেমীরা। উদ্বেলিত হয়েছে সোশ্যাল মি়ডিয়া। বুধবার মেসির সাংবাদিক বৈঠক স্টেডিয়ামের বাইরের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। সেই মুহুর্তের সাক্ষী থাকতে বাইরে পিএসজি সর্মথকদের ভিড় ছিল দেখার মতো। স্টেডিয়ামের ভিতর থেকে শোনা যাচ্ছিল বাইরে দাঁড়িয়ে থাকা ফুটবল প্রেমীদের গর্জন। এই আবেগ ও ভালোবাসায় আপ্লুত হয়ে ক্লাব সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। সাংবাদিক বৈঠক শেষ হতেই নতুন দলের মাঠে নেমে ৩০ নম্বর জার্সি হাতে ক্যামেরার সামনে পেজ দেন এলএম টেন। উচ্ছ্বাসে ফেটে পড়েন ফ্যানরা।

কাদের ভূমিকা সবচেয়ে বেশি

অ্যাঞ্জেল দি মরিয়া, পারেদেসের সঙ্গে আর্জেন্তিনা দলের ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা প্যারিস সেইন্ট-জার্মেইনেও কাজে আসবে বলে মনে করেন লিওনেল মেসি। তবে তাঁর প্যারিস পৌঁছনোর পিছনে ব্রাজিলিয় তারকা নেইমার যে বড় ভূমিকা নিয়েছেন, তাও জানাতে ভোলেননি এলএম টেন। বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরেই পিএসজি-র খেলা অনুসরণ করে আসছেন। যে অভিজ্ঞতা তাঁর নতুন ক্লাবের হয়ে অভিষেকে কাজে আসবে বলেও মনে করেন মেসি। পিএসজি-র আর্জেন্তাইন কোচ মাউরিসিয়ো পোচেতিনোকে ব্যক্তিগতভাবে জানার সুবাদে তাঁর সঙ্গে কাজ করাটাও সহজ হবে বলে বিশ্বাস করেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

পরিবারের নিরিখে দুর্দান্ত

সপরিবারে আলো এবং ভালোবাসার শহর প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি। ফুটবল বাদ দিলেও এই অসাধারণ সুন্দর শহরে তাঁর পারিবারিক জীবনও মজায় কাটবে বলে মনে করেন এলএম টেন। তিনি এবং তাঁর স্ত্রী ও সন্তান প্যারিসে পৌঁছে প্রশান্তি পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার। অন্যদিকে, পিএসজি-তে মেসির যোগদানকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তাঁর আশা, আর্জেন্তাইন তারকার সঙ্গে দলের বন্ধন নিবিড় হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+