৯৮ দিন পর মাঠে ফিরছে বার্সেলোনা, আজ মেসিদের কখন মাঠে দেখবেন জেনে নিন

৯৮ দিন পর মাঠে ফিরছে বার্সেলোনা, আজ মেসিদের কখন মাঠে দেখবেন জেনে নিন

অপেক্ষার শেষ। বিশ্বমহামারী করোনা ভাইরাসের জেরে তিন মাস পাঁচ দিন পরে মাঠে ফিরতে চলেছে বার্সেলোনা। দিনের হিসেবে ৯৮ দিন পর মাঠে প্রত্যাবর্তন বার্সার। আজ রিয়াল মায়োর্কার বিরুদ্ধে গভীর রাতে মাঠে নামতে চলেছে মেসি অ্যান্ড কোম্পানি।

কবে শুরু হয়েছে লা-লিগা

কবে শুরু হয়েছে লা-লিগা

বৃহস্পতিবার রাতে সেবিয়া ও রিয়াল বেতিসের ম্যাচ দিয়ে লা লিগা শুরু হয়েছে। সেবিয়া ২-০ স্কোরলাইনে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচ দিয়েই করোনা পরবর্তী সময়ে স্পেনে ফুটবল ফিরেছে। এবার মেসিদের মাঠে ফেরা দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখা যাবে

ভারতীয় সময় কখন ম্যাচ দেখা যাবে

ভারতীয় সময় ১৪ জুন অর্থাৎ রবিবার সকাল ১.৩০ মিনিট থেকে মেসির বার্সেলোনার ম্যাচটি দেখা যাবে।

মেসি কি প্রথম ম্যাচ খেলছেন?

মেসি কি প্রথম ম্যাচ খেলছেন?

প্রস্তুতিতে চোট পেয়ছিলেন লিও। বিশ্রামের পর সেই চোট ঠিক হয়েছে। ফলে করোনা পরবর্তী সময়ে বার্সেলোনার প্রত্যাবর্তন ম্যাচে মেসির সার্ভিস পাওয়া যাবে।

পয়েন্ট টেবিলে কী অবস্থান

পয়েন্ট টেবিলে কী অবস্থান

লা লিগাতে রিয়াল মাদ্রিদের থেকে মাত্র কয়েক পয়ন্টে এগিয়ে বার্সেলোনা। ২ পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। ট্রফি পেতে গেলে এখন করোনা পর ফুটবল শুরুতে বার্সাকে এখন টানা ম্যাচ জিততে হবে।

প্রত্যাবর্তন নিয়ে মেসি যা বললেন

প্রত্যাবর্তন নিয়ে মেসি যা বললেন

প্রাণঘাতী ভাইরাসের মারণ থাবার কারণে দীর্ঘদিন ফুটবল বন্ধ ছিল। মাঠে বল গড়ানো নিয়ে মেসি বলেন, 'তিন মাস পরে স্পেনের মাটিতে ফুটবল ফেরাকে আমি উপহার হিসেবে দেখছি। সেই উপহার গ্রহণ করেছি। এবার ভালো ফুটবল খেলে সঠিক মর্যাদা দিয়ে সেই উপহার ফিরিয়ে দিতে চাই। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+