করোনা আতঙ্ক কাটিয়ে ইতালিতে ফুটবল শুরু, প্রত্যাবর্তনে পেনাল্টি মিস রোনাল্ডোর

করোনা আতঙ্ক কাটিয়ে ইতালিতে ফুটবল শুরু, প্রত্যাবর্তনে পেনাল্টি মিস রোনাল্ডোর

করোনা উদ্বেগ কাটিয়ে ইতালিতে ফিরল ফুটবল। মহামারির আতঙ্ক কাটিয়ে ইউরোপে ধীরে ধীরে ফুটবল ফিরছে। ১৬ মে জার্মানির বুন্দেসলিগা দিয়ে ইউরোপীয় ফুটবলের ঢাকে কাঠি পড়েছিল। এরপর ১৩ জুন ভোর রাতে কোপা ইতালিয়ার ম্যাচ দিয়ে ইতালিতে ফুটবলযজ্ঞ শুরু হল।

মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শনিবার ভোর রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালে জুভেন্তাসের জার্সিতে এসি মিলানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এইটাই করোনা পরবর্তী সময় জুভেন্তাসের জার্সিতে রোনাল্ডোর প্রথম ম্যাচ।

ম্যাচের ফল

ম্যাচের ফল

কোপা ইতালিয়ায় জুভেন্তাস বনাম এসি মিলানের মধ্যে সেমিফাইনালে দ্বিতীয় পর্বের ম্যাচটি গোল শূন্য অবস্থায় শেষ হয়। জুভেন্তাসের হোম গ্রাউন্ডে ম্যাচটি ফাঁকা মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালে খেলবে জুভেন্তাস

ফাইনালে খেলবে জুভেন্তাস

করোনা পরবর্তী প্রত্যাবর্তনের ম্যাচে জুভেন্তাস গোলের দেখা না পেয়ে গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ করলেও রোনাল্ডোর ক্লাব প্রথম পর্বে ১-১ গোলে ম্যাচ ড্র করেছিল। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার দরুণ কোপা ইতালিয়ার ফাইনালে গেল রোনাল্ডোরা।

পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

করোনা কারণে দীর্ঘ কয়েকমাস রোনাল্ডো মাঠের বাইরে ছিলেন। ভাইরাস থাবার পর মাঠে রোনাল্ডোর প্রত্যাবর্তনের দিকে তাকিয়েছিল ফুটবল বিশ্ব। শুরু ফেরা নয়, দীর্ঘদিন বল পায়ে মাঠে নামতে না পারার আপেক্ষ পুষিয়ে দেবেন বলেও ফ্যানেদের মনে প্রত্যাশা তৈরি হয়। অপেক্ষা ছিল কোনও মহারাজকীয় পারফরম্যান্সে করোনায় ফুটবলের ক্ষতি ভরাট করে করে দেবেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে ফিরেই গোল করা সহজ নয়, তা রোনাল্ডোর পারফর্ম্যান্সে বোঝা গিয়েছে। গোল করার সেভাবে সুযোগ পাননি রোনাল্ডো। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+