আইএসএলের দ্বিতীয়ার্ধের সূচি প্রকাশিত, 'কলকাতা ডার্বি'-সহ কবে কোন খেলা জানুন

আইএসএলের দ্বিতীয়ার্ধের সূচি প্রকাশিত হলো আজ। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ ১১টি রাউন্ডের খেলা চলবে ৫৫ দিন ধরে। ফিরতি কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জানুয়ারির ২৯ তারিখ, শনিবার। খেলাটি হবে ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। চলতি আইএসএলে প্রথম ডার্বিতে অবশ্য ৩-০ গোলে জিতেছিল সবুজ মেরুন। তারপর থেকে এটিকে মোহনবাগান যেমন জয় পায়নি, এসসি ইস্টবেঙ্গলও একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে না পেয়ে রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। আইএসএলের দ্বিতীয়ার্ধে কোনও ডাবল হেডার নেই। সব ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

এটিকে মোহনবাগানের ম্যাচ

এটিকে মোহনবাগানের ম্যাচ

আইএসএলের দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান নামবে ১৫ জানুয়ারি, ফতোরদার নেহরু স্টেডিয়ামে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ২০ জানুয়ারি তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সবুজ মেরুনের অ্যাওয়ে ম্যাচ। ২৯ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। ৩ ফেব্রুয়ারি তাদের সামনে এখনও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি, খেলাটি ফতোরদায় হলেও এটি মুম্বইয়ের হোম ম্যাচ। এরপর ৮ ফেব্রুয়ারি ব্যাম্বোলিমে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে সবুজ মেরুন। ফেব্রুয়ারির ১৩ তারিখ তিলক ময়দানে এটিকে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। ১৬ ফেব্রুয়ারি ফতোরদায় জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। ২১ ফেব্রুয়ারি তিলক ময়দানে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ব্যাম্বোলিমে এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচটি এটিকে মোহনবাগানের হোম ম্যাচ। ৪ মার্চ সেই ম্যাচে ফতোরদায় গতবারের রানার-আপদের সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ

এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ

এসসি ইস্টবেঙ্গল এখন যে জায়গায় রয়েছে তাতে প্লে অফে পৌঁছাতে গেলে কার্যত অসাধ্যসাধন করতে হবে। আইএসএলের দ্বিতীয়ার্ধে এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি, ব্যাম্বোলিমে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ১৯ জানুয়ারি সেখানেই এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ লাল হলুদের। ২৪ জানুয়ারি তিলক ময়দানে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হোম ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। ২৯ জানুয়ারি কলকাতা ডার্বিতে বদলার ম্যাচ লাল হলুদের। এরপর ফেব্রুয়ারির ২ তারিখ এসসি ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলবে তিলক ময়দানে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ফেব্রুয়ারির ৭ তারিখ সেখানেই ওডিশা এফসির বিরুদ্ধে হোম ম্যাচ লাল হলুদের। ১২ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর লাল হলুদের পরবর্তী হোম ম্যাচ ১৮ ও ২৩ ফেব্রুয়ারি যথাক্রমে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। লিগ পর্যায়ে লাল হলুদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে।

আইএসএলের দ্বিতীয়ার্ধে জানুয়ারির খেলাগুলি

আইএসএলের দ্বিতীয়ার্ধে জানুয়ারির খেলাগুলি

১০ জানুয়ারি মুম্বই সিটি এফসি বনাম বেঙ্গালুরু এফসি। ১১ জানুয়ারি জামশেদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল। ১২ জানুয়ারি ওডিশা এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি। ১৩ জানুয়ারি চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি। ১৪ জানুয়ারি এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। ১৫ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি। ১৬ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মুম্বই সিটি এফসি। ১৭ জানুয়ারি হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি। ১৮ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওডিশা এফসি। ১৯ জানুয়ারি এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল। ২০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এটিকে মোহনবাগান। ২১ জানুয়ারি জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি। ২২ জানুয়ারি চেন্নাইয়িন এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। ২৩ জানুয়ারি বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া। ২৪ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি। ২৫ জানুয়ারি মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। ২৬ জানুয়ারি বেঙ্গালুরু এফসি বনাম চেন্নাইয়িন এফসি। ২৭ জানুয়ারি ওডিশা এফসি বনাম হায়দরাবাদ এফসি। ২৮ জানুয়ারি জামশেদপুর এফসি বনাম এফসি গোয়া। ২৯ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল। ৩০ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম বেঙ্গালুরু এফসি। ৩১ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম হায়দরাবাদ এফসি।

ফেব্রুয়ারিতে আইএসএলে

ফেব্রুয়ারিতে আইএসএলে

১ ফেব্রুয়ারি এফসি গোয়া বনাম ওডিশা এফসি। ২ ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি। ৩ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান। ৪ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি। ৬ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসি বনাম মুম্বই সিটি এফসি। ৭ ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি। ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান। ৯ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি। ১০ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসি বনাম এফসি গোয়া। ১১ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি। ১২ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল। ১৩ ফেব্রুয়ারি ওডিশা এফসি বনাম এটিকে মোহনবাগান। ১৪ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া। ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম চেন্নাইয়িন এফসি। ১৬ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি। ১৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি বনাম ওডিশা এফসি। ১৮ ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি। ১৯ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি। ২০ ফেব্রুয়ারি এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি। ২১ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান। ২২ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি বনাম ওডিশা এফসি। ২৩ ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি। ২৪ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি বনাম মুম্বই সিটিএফসি। ২৫ ফেব্রুয়ারি এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান। ২৬ ফেব্রুয়ারি ওডিশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি। ২৭ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি। ২৮ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল।

মার্চের ম্যাচগুলি

মার্চের ম্যাচগুলি

লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে মার্চে। ১ মার্চ বেঙ্গালুরু এফসি খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ২ মার্চ মুম্বই সিটি এফসি বনাম ওডিশা এফসি। ৩ মার্চ চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি। ৪ মার্চ লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি এটিকে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্লে অফ ও ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+