FIFA World Cup 2022: কাতারের বিরুদ্ধে দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল আয়োজক দেশ
FIFA World Cup 2022: কাতারের বিরুদ্ধে দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়োজক দেশ
ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গেল আয়োজক দেশ কাতার। গ্রুপের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ সফর শেষ হল কাতারের। গ্রুপ 'এ'-এর এই ম্যাচে একটি পয়েন্ট হলেও অর্জন করতে হত কাতারকে বিশ্বকাপ অভিযানে টিকে থাকার জন্য। কিন্তু প্রবল প্রতিপক্ষ সেনেগালের বিরুদ্ধে কলকে পেল না কাতার। দপট দেখিয়ে কাতারের বিরুদ্ধে জয় তুলে নিল আফ্রিকার দেশ সেনেগাল।

বিশ্বকাপ শুরুর আগেই সাদিও মানের ছিটকে যাওয়টা বড় ক্ষতি দাঁড়ায় সেনেগালের কাছে। বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ছাড়া নামা যে কোনও দলের কাছেই বড় আঘাত, ব্যতিক্রম ছিল না সেনেগালও। তবে, যাঁরা রয়েছেন তাঁরাই সেনেগালকে বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে কাতারকে ৩-১ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে সেনেগালের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন বউলায়ে ডিয়া। কাতারের ডিফেন্সের ভুল থেকে গোল করে যান তিনি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে সেনেগালকে ২-০ গোলে এগিয়ে দেন ফামারা ডাইঢিউ। হেডে দুরন্ত দক্ষতায় প্লেসিং-এ গোল করে যায় ফামারা। তাঁর এই গোলটি এই ম্যাচের চারটি গোলের মধ্যে সেরা। ২-০ গোলে পিছিয়ে পড়া কাতার মরিয়া চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার লক্ষ্যে। লাগাতার সেনেগালের দাপটে থাকা ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে কাতার। ৭৮ মিনিটে ইসমাইল মহম্মদের পাস থেকে মহম্মদ মুনতারি কাতারের হয়ে একটি গোল শোধ করেন। তবে, এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি আয়োজক দেশের। ৮৪ মিনিটের মাথায় ইলিমান দিয়ের পাস থেকে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা আহমদউ বাম্বা দিয়েং সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করে আফ্রিকার দলটির জয় নিশ্চিত করেন। সেনাগালের পরবর্তী ম্যাচ ইকুয়েডারের বিরুদ্ধে। কাতার শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications