FIFA World Cup 2022: ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ
FIFA World Cup 2022: ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ
ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে নেইমারদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। বুঝিয়ে দিলেন ধারে-ভারে ব্রাজিলের থেকে তাঁর দল পিছিয়ে থাকলেও মাঠের বিনা প্রতিদ্বন্দ্বীতায় এক ইঞ্চি জমিও ক্রোয়েশিয়া ছাড়বে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মদ্রিচ জানিয়েছেন, ফেভারিটদেও হারানো সম্ভব।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে সেলেকাও। একমাত্র গ্রুপের ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে পরাজিত হওয়া ছাড়া প্রতিটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছেন ব্রাজিলের ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালে ২০১৮ বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে অনেকটা এগিয়ে থাকলেও ব্রাজিলকে কড়া টক্কর দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ জানিয়েছেন, এই বিশ্বকাপে তাঁদের সেরা খেলাটা হয়তো এখনও বাকি রয়েছে, ক্রোয়েশিয়া একাধিক বার ব্রাজিলের মুখোমুখি হয়েছে কিন্তু কখনও তাদের হারাতে সক্ষম হয়নি, মদ্রিচ মনে করেন ব্রাজিলের বিরুদ্ধে এ বার দল হয়তো জিতে মাঠ ছাড়বে। তিনি বলেছেন, "বিশ্বকাপে আমাদের সেরা খেলাটা হয়তো এখনও বাকি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে আমরা পৌঁছিয়েছি এবং ভাল পারফর্ম করেছি কিন্তু এর থেকেও ভাল আমরা করতে চাই।
ব্রাজিল সব সময়েই বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিট দল। আমরা এর আগেও একাধিক বার ব্রাজিলের মুখোমুখি হয়েছি এবং এক বারও জিততে পারিনি। আমরা বিশ্বাস করি এটার পরিবর্তন করা সম্ভব। হাই টেম্পো ধরে রেখে আমাদের খেলতে হবে। ওদের নিয়ন্ত্রণে রাখতে হবে। দৃঢ়তা এবং শারীরিক শক্তির উপর নির্ভর করে খেলতে হবে এবং ওদের নজরের বাইরে যেতে দেওয়া যাবে না। যেমনটা আমি বললাম, ব্রাজিল ফেভারিট--কিন্তু আমরা দেখেছি যে ফেভারিটরাও পরাজিত হয়।"
নিজের ভবিষ্যতের বিষয়েও আলোকপাত করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে তিনি ভাবছেন না এবং উপযুক্ত সময়ে তিনি জাতীয় দলে তাঁর ভূমিকা নিয়ে ভাববেন। মদ্রিচ বলেছেন, "আমি ভবিষ্যত নিয়ে এখন ভাবছি না। আমার একশো শতাংশ ফোকাস এখন এই বিশ্বকাপে এবং এর পর সময় পাব ভাবার পরবর্তীতে কী করব। সঠিক সময়ে আমি দেখব কত দিন জাতীয় দলের হয়ে খেলতে পারি আমি।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications