FIFA World Cup 2022: বিশ্বকাপের পরই কি মেসির অবসর? বিরাট আপডেট দিলেন আর্জেন্তিনার কোচ

লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন তিনি। কিন্তু এখনও অবধি এটা স্পষ্ট নয়, বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে তিনি খেলবেন কিনা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন এলএম টেন। কাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে তাঁর দিকেই থাকবে নজর। ক্রোয়েশিয়া ম্যাচের প্রাক্কালে মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আর্জেন্তিনার হেড কোচ বা ম্যানেজার লিওনেল স্কালোনি।

মেসির ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট আর্জেন্তিনা শিবির থেকে

চলতি বিশ্বকাপে চারটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্তিনার অধিনায়ক। সোনার বুটের লড়াইয়ে রয়েছেন এমবাপে, জিরুর সঙ্গে। মেসি রয়েছেন সোনার বল পাওয়ার দৌড়েও। কোপা আমেরিকা জিতিয়েছেন দেশকে। যদিও একবারও বিশ্বকাপ ছুঁয়ে দেখার সাধ মেটেনি মেসির। এবার সেই সম্ভাবনা জিইয়ে রাখতে মেসি নিজেকে সেমিফাইনালেও উজাড় করে দিতে মুখিয়ে থাকবেন। ফুটবিশ্বও প্রার্থনা করছে, নেইমার, রোনাল্ডোর মতো যেন মেসির বিশ্বকাপ জয়ের সাধপূরণ অপূর্ণ না থেকে যায়।

বিশ্বকাপের পর লিওনেল মেসি ক্লাব ফুটবলে খেলা চালিয়ে গেলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। এরই মধ্যে স্কালোনি বলেন, আমরা চাই মেসি খেলা চালিয়ে যান। আমরা তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। যদিও সকলেই চাই তাঁর খেলা উপভোগ করতে। এটা শুধু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বিশ্ব ফুটবলের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যতদূর মেসিকে চিনি তাতে তিনি সব সময় জিততে পছন্দ করেন। তিনিও ফুটবল খেলা চালিয়ে যেতে চান, গৌরবান্বিত বোধ করেন। আর সেটা আমাদের সকলকেই আনন্দ দেয়। স্কালোনি জানিয়েছেন, প্রথম বছর প্যারিসে গিয়ে মানিয়ে নেওয়া সহজ ছিল না। কিন্তু এখন প্যারিসে মেসি ভালোভাবেই জীবন অতিবাহিত করছেন। তাঁর স্ত্রী, সন্তানরাও সেখানে খুশি।

আনহেল দি মারিয়া (Angel Di Maria) ও রদ্রিগো দে পল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার জন্য ফিট বলে জানিয়েছেন স্কালোনি। কার্ড সমস্যায় খেলতে পারবেন না মার্কোস আকুনা ও গনসালো মন্তিয়েল। যদিও তাঁরা না থাকলেও অসুবিধা হবে না বলেই জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, আমাদের নিজস্ব সিস্টেম এবং স্টাইল রয়েছে। কিছু ক্ষেত্রে প্রতিপক্ষের খেলার উপর দৃষ্টি রেখে রণকৌশল তৈরি করতে হয়। তবে সিস্টেমের বাইরে গিয়ে খেলার ধরনে আমরা পরিবর্তন আনি না। সেমিফাইনালেও সেটাই প্রযোজ্য। পরিস্থিতি অনুযায়ী ম্যাচ চলাকালীন নিশ্চিতভাবেই কিছু জরুরি সিদ্ধান্ত নেব। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আর্জেন্তিনা প্রস্তুত বলেও জানিয়েছেন স্কালোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+