চমকপ্রদ উথ্থান, ফুটবল বিশ্বের 'ওয়ান্ডার কিক' এমবাপের সামনে কাতারের মাটিতে মহানক্ষত্র হয়ে ওঠার হাতছানি

চমকপ্রদ উথ্থান, ফুটবল বিশ্বের 'ওয়ান্ডার কিক' এমবাপের সামনে কাতারের মাটিতে মহানক্ষত্র হয়ে ওঠার হাতছানি

বিশ্ব ফুটবলের আগামী প্রজন্মের তারকা হিসেবে দেখা হচ্ছে কিলিয়ান এমবাপেকে। এখনও অনেকটা পথ অতিক্রম করা বাকি, তবে তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে তাঁর মধ্যে।

চমকপ্রদ উথ্থান, ফুটবল বিশ্বের ওয়ান্ডার কিক এমবাপের সামনে কাতারের মাটিতে মহানক্ষত্র হয়ে ওঠার হাতছানি

২০২২ কাতার বিশ্বকাপের স্বপ্নের দৌড় অব্যহত রয়েছে এমবাপের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে ৪-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। এই চারটি গোলের তিনটিতেই অবদান ছিল এমবাপের। ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ডেনমার্ককে এমবাপের জোড়া গোলেই ২-১ ব্যবধানে পরাস্ত করেছিল ফ্রান্স। পোল্যান্ডের বিরুদ্ধে নক আউটের ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপে এবং দলকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দেন। সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে তিনি গোল না পেলেও তাঁর মাঠে থাকা প্রতিপক্ষের ডিফেন্সকে ভয়ের মধ্যে রেখেছিল। সামনে বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচে দলের জয়ের নেপথ্যে তিনি যদি অবদান রাখতে পারেন তা হলে পেলের পর দ্বিতীয় তরুণ ফুটবলার হিসেবে পর পর দুইটি বিশ্বকাপ জেতার নজির গড়বেন তিনি।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে। ৬ ম্যাচে ৫ গোল তিনি করেছেন। তাঁর সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকাও ৬ ম্যাচে পাঁচ গোল করেছেন এবং নিজের দেশকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন। ৩৫ বছর বয়সী মেসির এটাই শেষ বিশ্বকাপ এবং নিজের কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপটি জেতার জন্য সর্বস্য উজাড় করে দিচ্ছেন তিনি।

কিয়িলান এমবাপের বর্তমান বয়স ২৩ বছর। রাশিয়া বিশ্বকাপে প্রথম বার বিশ্বের সর্বোচ্চ টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেন কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপ এবং রাশিয়া বিশ্বকাপ মিলিয়ে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৯ গোল করেছেন এমবাপে, দুইটি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০টি চ্যান্স ক্রিয়েট করেছেন তরুণ এই ফুটবলার। কাতারের মাটিতে এমবাপের কাছে সুযোগ রয়ৈছৈ পর পর দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার।

কিলিয়ান এমবাপের ফুটবলে বিশ্বে উথ্থান বেশ চমকপ্রদ। ২০০৪ সালে এএস বন্ডি'র অ্যাকাডেমিতে ফুটবলের তালিম নিতে ভর্তি হন এমবাপে। দীর্ঘ ১০ বছর সেখানে কাটানোর পর ২০১৩ সালে এএস মোনাকোর অ্যাকাডেমি ভর্তি হন তিনি। দুই বছর ওখানে কাটানোর পর মোনাকোর বি দলে সুযোগ পান এমবাপে। ফরাসি ফুটবল লিগের চতুর্থ ডিভিশনে ১২টি ম্যাচ খেলার পর তাঁর খেলার নজরে আসে মোনাকোর প্রথম দলরে প্রধান প্রশিক্ষকের। চতুর্থ ডিভিশনে ১২ ম্যাচে ৪ গোল করা এমবাপেকে ২০১৫ সালের মোনাকোর সিনিয়র দলের জার্সি উপহার দেন মোনাকোর কোচ।

এস মোনাকোর হেডস্যারকে হতাশ করেননি এমবাপে। তরুণ ফুটবলার ওই মরসুমে ১৪ ম্যাচে ১ গোল করেন। কিন্তু তাঁর ড্রিবলিং, পাসিং, অ্যাটাক তৈরি করার ক্ষমতা নজরকাড়ে। ২০১৬-১৭ মরসুমে ৪১ ম্যাচে এমবাপে পান ১৬টি গোল। ২০১৭-১৮ মরসুমে মোনাকোর হয়ে সবে ২ ম্যাচ খেলেছেন এই পরিস্থিতিতে প্যারিস সাঁ জাঁ-এ লোনে পাঠানো হয় এমবাপেকে। ফরাসি ফুটবলের সব থেকে বড় ক্লাবেও নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। ২৭ ম্যাচে ১৩ গোল করেন তিনি। তাঁর প্রতিভা এবং প্রতিপক্ষকে নাজেহাল করে তোলার দক্ষতা এতটাই নজর কাড়ে পিএসজি-র যে তাঁর সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির পথে হাঁটে পিএসজি। ২০১৮ থেকে পূর্ণ চুক্তিতে এখনও পিএসজিতেই খেলছেন এমবাপে এবং ক্লাবটির হয়ে ১২৯ ম্যাচে ১১৮টি গোল করে ফেলেছেন ইতিমধ্যে। ২০২১ সালে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপের বয়স এখন ২৩, এই বয়সেই ফ্রান্সের জনতা এবং বিশ্ব ফুটবলের কাছে মহানক্ষত্র হয়ে ওঠার বিরাট সুযোগ রয়েছে এমবাপের কাছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স যে চ্যাম্পিয়ন হয়েছিল তার প্রধান কারণ ছিলেন কিলিয়ান এমবাপে। তাঁর ডিফেন্স চেরা পাস, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দেওয়া দৌড় এবং নিখুঁত গোল করার দক্ষতা ফ্রান্সকে রাশিয়ায় অপ্রতিরোধ্য করে তুলেছিল। পেলের পর দ্বিতীয় টিনেজার হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোল করার নজির গড়েছিলেন এমবাপে। ১৯৫৮ সালে পেলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২৫ গজ দূর থেকে গোল করেছিলেন এমবাপে। প্রতিযোগীতায় চার গোল করে ফিফা বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলারের শিরোপা জিতেছিলেন এমবাপে। পেলে তাঁকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'ক্লাবে স্বাগত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+