মেসি আমার রেকর্ড ভেঙে দেওয়ায় একেবারেই খারাপ লাগেনি, আমি তা উপভোগ করেছি: বাতিস্তুতা

মেসি আমার রেকর্ড ভেঙে দেওয়ায় একেবারেই খারাপ লাগেনি, আমি তা উপভোগ করেছি: বাতিস্তুতা

চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন তৈরি করেছেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে পেনাল্টি থেকে গোল করার ফলে তিনি হয়ে উঠেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে একক ভাবে সর্বাধিক গোল স্কোরার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসি গোল করে যৌথ ভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন। সেটি ছিল মেসির দশম গোল।

মেসি আমার রেকর্ড ভেঙে দেওয়ায় একেবারেই খারাপ লাগেনি, আমি তা উপভোগ করেছি: বাতিস্তুতা

একক ভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য মেসির আরও একটি গোল দরকার ছিল, সেটি তিনি পান ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। মেসি তাঁর দীর্ঘ দিনের অক্ষূন্য রেকর্ড ভেঙে দেওয়ায় একেবারেই অখুশি নন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তিনি জানিয়েছেন, এই রেকর্ড যত দিন তাঁর দখলে ছিল ততদিন তা তিনি উপভোগ করেছেন। শুক্রবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিনকে গ্যাব্রিয়েল বাতিস্তুতা বলেছেন, "(মেসির রেকর্ড ব্রেকিং) আমাকে একেবারেই আঘাত করেনি কারণ আমি উপভোগ করেছি এই রেকর্ড যখন তা আমার দখলে ছিল। লিও'র (লিওনেল মেসি) এটা প্রাপ্য। কোনও একজন যদি ওই রেকর্ড অর্জনের দিতে এগোতে পারে তা হলে সেটা লিও-ই। মেসি এলিয়ান নয়, তিনি এক জন মানুষ এবং বাকি অন্যান্যদের থেকে ভাল ফুটবল খেলে ও। সেই ব্যক্তি যখন আপনাকে ছাপিয়ে যায় তখন সেটায় আপনার খারাপ লাগার কিছু থাকে না। ও শুধু আপনাকে তৃপ্তিই দিতে পারে।"

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ এই তিন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০টি গোল করেছেন বাতিস্তুতা। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছে। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে করা ১২টি গোলের মধ্যে ৮টিতেই অবদান রয়েছে মেসির। লিওনেল মেসি গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন। এই বিশ্বকাপের যৌথ ভাবে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন মেসি। ফুটবল যুবরাজের সঙ্গে পাঁচটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

মেসির সম্পর্কে বাতিস্তুতা আরও বলেছেন, "আমি চাই ও আরও ঠান্ডা মাথায় খেলুক, কিন্তু ও ২০ বছর বয়সী ছেলের মতো খেলছে। আর এর কারণ ও ক্ষুধার্ত, ও এখানে এসেছে কাপ জেতার জন্য। এটাই প্রয়োজন ফুটবলে, এটাই লিও পুরো দলের মধ্যে ছড়িয়ে দিয়েছে।" বাতিস্তুতা আরও জানিয়েছেন যে তিনি আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনির দল ফ্রান্সকে হারানোর ক্ষমতা রাখে এবং ১৯৮৬ সালের পর আবারও জিততে পারে বিশ্বকাপ। তিনি বলেছেন, "আর্জেন্টিনা সব দিক থেকে এই খেতাব জয়ের দিক দিয়ে তৈরি। কিছু একটা বিষয় পুরো দলের মধ্যে রয়েছে, পজিটিভ এনার্জি, এটা হতেই হবে। মেসির জন্য এবং সমর্থকদের জন্য।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+