FIFA World Cup 2022: ফ্রান্স ৭ বার সেমিতে, বিশ্বকাপের শেষ চারে প্রথমবার মরক্কো, একনজরে দ্বৈরথের পরিসংখ্যান

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে মরক্কো। বুধবার ভারতীয় সময় মধ্যরাতের পর, রাত সাড়ে ১২টা থেকে এই ম্যাচ। এই নিয়ে সপ্তমবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ফ্রান্স। এমবাপেরা চাইবেন পরপর দুবার বিশ্বকাপ ফাইনাল খেলে খেতাব দখলে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে। অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপের শেষ চারে পৌঁছে ইতিহাস গড়েছে মরক্কো।

ফ্রান্স-মরক্কো দ্বৈরথের আগে একনজরে পরিসংখ্যান

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তার আগেই পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে অ্যাটলাস লায়নরা আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। এবারের বিশ্বকাপ সেমিফাইনালের আগে অবধি ফ্রান্স ৫টি ম্যাচ খেলেছে মরক্কোর বিরুদ্ধে। চারটিতে জিতেছে ফ্রান্স। একটি ম্যাচ ড্র হয়েছিল।

দেড় দশক আগে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্য়াচ খেলেছিল। সেই ম্যাচের ফলাফল ছিল ২-২। ২০০০ সালে ফ্রান্সের কাছে সবচেয়ে বড় ব্যবধান, ১-৫ গোলে পরাস্ত হয়েছিল মরক্কো। ফলে শেষ সাক্ষাতে ফরাসিদের বিরুদ্ধে ড্র মরক্কোর উন্নতির নিদর্শন বলেই মনে করেন ফুটবল বিশ্লেষকরা। চলতি বিশ্বকাপে মরক্কো ভালো ফুটবল উপহার দিয়েছে। বেলজিয়ামকে ২-০ ও কানাডাকে ২-১ গোলে হারানোর পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। যার ফলে গ্রুপশীর্ষে থেকে রাউন্ড অব সিক্সটিনে যায়। স্পেনকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে মরক্কো কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে পরাস্ত করে শেষ চারের টিকিট কনফার্ম করে।

অন্যদিকে, ফ্রান্স অস্ট্রেলিয়াকে ৪-১ ও ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে ০-১ গোলে পরাস্ত হয়। রাউন্ড অব সিক্সটিনে পোল্যান্ডকে ৩-১ এবং কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এবার আল বায়াত স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে অপরাজেয় থাকার নজির অব্যাহত রাখতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে দিদিয়ের দেশঁর প্রশিক্ষণাধীন দল। মরক্কো মরিয়া লড়াই চালাবে ইতিহাসকে আরও উন্নত করার লক্ষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+